ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন
মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে
যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ
যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ
আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ!
ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬
আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঝে মাঝে আওয়ামী লীগ নিয়ে দু’লাইন লেখা কিংবা ছবি পোস্ট- এটাই ছিল ১৫ বছর বয়সী কিশোর নাজিল আল রাকিনের রাজনৈতিক পরিচয়। আর এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো ‘আওয়ামী লীগের বিশাল কর্মী’ আখ্যা দিয়ে।
ঘটনাটি চকরিয়ার। নাজিলকে গতকাল ১লা অক্টোবর, বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় গোয়েন্দা পুলিশ পরিচয়ে।
তার বড় ভাই সাদ আল জাদিদ জানান, পুলিশ এবং তথাকথিত গোয়েন্দা বাহিনী আমার ভাইকে গ্রেপ্তার করেছে। ওর বয়স ১৫। ৮ম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিকভাবে অন্যদের রাজনৈতিক অবস্থান দেখে সেও মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করে। এটাই কি তার অপরাধ?
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার ছোট ভাইয়ের জীবন ধ্বংস করবেন না।
দেশের বিভিন্ন সেক্টরে নজর দিন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আপনার দল কিংবা আপনি বড় কিছু অর্জন করবেন না। এই গ্রেপ্তার প্রসঙ্গে এখন পর্যন্ত পুলিশি বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা চলছে। এদিকে এ ঘটনায় তুমুল সমালোচনা চলছে স্থানীয় পর্যায়ে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম বিপর্যয়ের মুখে, অথচ পুলিশ ব্যস্ত কিশোর-তরুণদের আটক করা নিয়ে। বিনা অপরাধে এবং শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ বলার মতো ঘটনাতেও কিশোর-তরুণদের আটক করা হচ্ছে- এসব নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার কর্মীরাও।