‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫

‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ |
রাজধানীর কল্যাণপুরে ফ্রিলান্সিং ও আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’-এ সাংবাদিক পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির ঘটনায় এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ‘আওয়ামী লীগ’-এর সাথে সংশ্লিষ্টতার মিথ্যা ট্যাগ দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। গত ৮ ডিসেম্বর (সোমবার) দুপুরের দিকে রাজধানীর কল্যাণপুরে ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এর অফিসে চাঁদার টাকা নিতে আসলে কৌশলে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে প্রতিষ্ঠানটি। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে, তারা নিজেদের বানানো ফেইসবুক পেইজ ও অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের

সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কোম্পানি এবং সরকারি কর্মকর্তাদের টার্গেট করত। তাদের মূল কৌশল ছিল— টার্গেট করা ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে ‘আওয়ামী লীগ’-এর দোসর বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দমনকারী হিসেবে চিহ্নিত করার হুমকি দেওয়া। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘আওয়ামী লীগ’ ট্যাগ ব্যবহার করে তারা ভুক্তভোগীদের মনে আতঙ্ক সৃষ্টি করত এবং এরপর বিষয়টি ধামাচাপা দেওয়ার বা ‘সেটেলমেন্ট’-এর নাম করে মোটা অংকের চাঁদা দাবি করত। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর চক্রটি বিভিন্ন মোবাইল নম্বর থেকে ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এর কর্মকর্তাদের ফোন করে নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। তারা দাবি করে, প্রতিষ্ঠানটি সরকারি প্রকল্প বাস্তবায়ন করছে এবং সেখান থেকে প্রতি মাসে তাদেরকে চাঁদা দিতে হবে। টাকা

না দিলে মিথ্যা সংবাদ প্রকাশ করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার হুমকি দেয়। প্রতিষ্ঠানটি কৌশলে চক্রের সদস্যদের আলোচনার জন্য অফিসে আমন্ত্রণ জানায়। সেই ফাঁদে পা দিয়ে ২০ লাখ টাকা চাঁদা নিতে মো. জাহাঙ্গীর আলম অফিসে উপস্থিত হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশকে খবর দেওয়া হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের হিসাব রক্ষক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দারুসসালাম থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত অন্যান্য পলাতক সদস্যরা হলেন— মো. মেছ মাউল আলম মোহন, খাদিজা আক্তার পূর্ণী, এস এম মোরশেদ, আব্দুর রহমান সজীব, রূপক ও মীর আনিস দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি)

জানান, আটককৃত আসামির স্বীকারোক্তি ও ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী প্রতিষ্ঠান ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়, “ব্যবসায়ী প্রতিষ্ঠানে ‘আওয়ামী লীগ’ বা অন্য কোনো রাজনৈতিক ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির ঘটনা একটি সংঘবদ্ধ অপরাধ। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনের কাছে এই চক্রের সকল সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের