আইসিসির সভায় এশিয়া কাপ চাইল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫

আইসিসির সভায় এশিয়া কাপ চাইল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ |
দুবাইয়ে শুক্রবার আইসিসির সভা হয়েছে। আইসিসির প্রধান কার্যালয়ে পিসিবি চেয়ারম্যান এবং এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী সভায় অংশ নেন। সেখানে তার কাছে তাৎক্ষণিকভাবে এশিয়া কাপের শিরোপা দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সভায় বিসিসিআই-এর পক্ষ থেকে সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া উপস্থিত ছিলেন। ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআই-এর শিরোপা চাওয়ার মধ্যে কোন আন্তরিকতা ছিল না, বরং সিরিয়াস মুডেই শিরোপা চেয়েছে ভারত। নাকভিকে ইঙ্গিত করে সাইকিয়া বলেন, এসিসির ক্ষমতা দেখিয়ে তিনি ভারতের অর্জিত এশিয়া কাপ নিজের কাছে রেখে দিয়েছেন। যেটা অনৈতিক। তাৎক্ষণিকভাবে এই শিরোপার দাবি করেন বিসিসিআই-এর প্রতিনিধি। সংবাদ মাধ্যম জানিয়েছে, এশিয়া কাপ বিষয়ে দুই

পক্ষের অনানুষ্ঠানিক আলাপ হয়েছে। ভারতের এশিয়া কাপ হস্তান্তর বিষয়ে একটি কমিটি গঠনের দাবি ওঠে বলেও জানিয়েছে ক্রিকবাজ। তবে শুক্রবার সভা শেষ হওয়া পর্যন্ত কোন কমিটি গঠন করা হয়নি। পাকিস্তানকে হারিয়ে ভারতের জেতা এশিয়া কাপের শিরোপা দুবাইয়ে এসিসির অফিসে তালাবদ্ধ আছে। এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি নাকি কড়া নির্দেশ দিয়েছেন, তার অনুমতি ছাড়া যেন শিরোপা না ছোঁয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম