আইপিএলের উদ্বোধনী দিন বৃষ্টিতে ভেসে যাবে না তো? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫

আইপিএলের উদ্বোধনী দিন বৃষ্টিতে ভেসে যাবে না তো?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ |
ইডেন গার্ডেন্সে শনিবার কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসর। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ নিয়ে ক্রিকেট অনুরাগীদের আগ্রহের কমতি নেই। তবে সেই উত্তেজনায় জল ঢেলে দিতে পারে প্রকৃতি। কলকাতার আকাশ গত দু-এক দিন ধরেই মেঘাচ্ছন্ন। শনিবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচের আগের দিন কেকেআর ও আরসিবির অনুশীলন বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। ম্যাচের দিন সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। বৃষ্টিও পড়ছে কয়েক ফোঁটা। স্বাভাবিকভাবেই ইডেনের কেকেআর বনাম আরসিবি হাই-ভোল্টেজ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ম্যাচের আগে বলিউড তারকাদের মঞ্চ কাঁপানোর কথা উদ্বোধনী অনুষ্ঠানে।

বৃষ্টি হলে ইডেনের দর্শকদের মনোরঞ্জনের সেই উপকরণও হাতছাড়া হবে সন্দেহ নেই। তবে আশার কথা হল, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা কম। গভীর রাতের দিকে বৃষ্টিতে ভিজতে পারে মাঠ। ততক্ষণে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা। অবশ্য ম্যাচের মাঝে বৃষ্টি বাধ সাধলে খেলা বিলম্বিত হবে সন্দেহ নেই। ইডেন গার্ডেন্সের পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্য বেশ ভালো। বৃষ্টির আগে থেকেই সারা মাঠ ঢাকা দেওয়া থাকে। তাই ম্যাচের শুরুর ১ ঘণ্টা আগে পর্যন্ত বৃষ্টি হলেও নির্ধারিত সময়ে খেলা শুরু হতে সমস্যা হবে না। ম্যাচের মাঝে হালকা বৃষ্টি নামলেও পুনরায় খেলা শুরু করতে বেশি সময় লাগবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু