অ্যাসপিরিন কী ক্যান্সার ঠেকাতে সক্ষম? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫

অ্যাসপিরিন কী ক্যান্সার ঠেকাতে সক্ষম?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ |
একটি নতুন গবেষণায় দেখা গেছে, অ্যাসপিরিন ক্যান্সারের বিস্তার রোধ করতে পারে। কারণ এটি রোগপ্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম) সক্রিয় করে। Advertisement নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণার প্রধান গবেষক, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাহুল রায়চৌধুরী বলেন, ‘ক্যান্সার প্রথম ছড়ানোর সময় এটি ইমিউন সিস্টেমের আক্রমণের প্রতি বেশি সংবেদনশীল থাকে। সেই সময়ে যদি সঠিক থেরাপি দেওয়া যায়, তাহলে ক্যান্সারের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতে পারে’। কীভাবে কাজ করে অ্যাসপিরিন? গবেষকরা দেখেছেন, অ্যাসপিরিন থ্রম্বোক্সেন এ২ (TXA2) নামক একধরনের প্রোটিন উৎপাদন কমিয়ে দেয়, যা সাধারণত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তবে TXA2 বেশি পরিমাণে থাকলে এটি টি সেল (T Cell) নামক রোগ প্রতিরোধী কোষগুলোর কার্যকারিতা বাধাগ্রস্ত করে। ফলে ক্যান্সার কোষ সহজেই ছড়িয়ে

পড়তে পারে। গবেষণায় দেখা গেছে, অ্যাসপিরিন TXA2-এর উৎপাদন কমিয়ে টি সেলগুলোর কার্যকারিতা পুনরুদ্ধার করে, যা ক্যান্সার কোষের বিস্তার রোধ করতে সাহায্য করে। ইঁদুরের ওপর চালানো পরীক্ষার সময় দেখা গেছে, যেসব ইঁদুরকে অ্যাসপিরিন দেওয়া হয়েছিল, তাদের মধ্যে ক্যান্সারের বিস্তার অনেক কম হয়েছিল। গবেষকদের প্রতিক্রিয়া গবেষণার প্রধান লেখক ড. জি ইয়াং বলেন, ‘আমরা TXA2-এর ভূমিকা আবিষ্কার করার পর বিষয়টি নিয়ে নতুন দৃষ্টিকোণ থেকে গবেষণা শুরু করি। এটি আমাদের জন্য একটি সম্পূর্ণ নতুন দিক উন্মোচন করেছে’। অ্যাসপিরিনের অন্যান্য ব্যবহার অ্যাসপিরিন কেবল ব্যথা উপশম, জ্বর কমানো ও প্রদাহ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় না। এটি হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধেও কার্যকর। কারণ এটি রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায়। এই গবেষণার ফলাফল যদি

মানুষের ওপরেও কার্যকর হয়, তাহলে এটি ক্যান্সারের চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ নতুন দিক উন্মোচন করতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল