অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ October, ২০২৬

আরও খবর

স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা

রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা

প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন

নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক

পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে

পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ |
পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরুর গোশত বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। পরে তাদের ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাদের সাজা দেওয়া হয়। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাদের উপজেলার বেড়হাউলিয়া পূর্বপাড়া কাশেমের বটতলা নামক স্থানে আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের মঞ্জুর আলীর ছেলে রবিন প্রামানিক (২৫) ও খান মাহমুদপুর গ্রামের তাজের প্রামানিকের ছেলে মোলাই মাণিক ওরফে বাবর আলী (৪০)। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে পুলিশের একটি

মোবাইল টিম উপজেলার বেড়হাউলিয়া পূর্বপাড়া কাশেমের বটতলা নামক স্থানে চেকপোষ্টে তল্লাশি চালাচ্ছিল। এ সময় সাঁথিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। অটোরিকশার পেছনের সিট ও ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মৃত অথবা রোগাক্রান্ত গরুর চামড়া ছাড়ানো দেহের খণ্ডিত অংশসমূহ উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক চার মন। পরে অটোরিকশায় থাকা দুইজন সন্দেহভাজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে জানান, তারা কসাইয়ের কাজ করেন। তারা ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রাম থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বাড়ি থেকে একটি অসুস্থ গরু ৪০ হাজার টাকায় কেনেন। পরে সেটি জবাই করে চামড়া ছিলে মাংস বিক্রির জন্য সাঁথিয়া পৌর এলাকায় তাদের মাংসের দোকানে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তারা গরুর মাংসের বিষয়ে বৈধ কোনো

কাগজপত্র দেখাতে না পারায় অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই নূর মোহাম্মদ সরকার ওই মাংস জব্দ করেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন তাদের ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি জুমার দিনের অফুরন্ত ফজিলত ও বরকতময় আমল পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ কলা কখন খেলে শরীরের জন্য উপকার জনবল নেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা একবার শুধু নিজেদের জন্য ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি খেলাপি ঋণের সংকট ও সমাধান ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার