অলিম্পিক সভাপতি নির্বাচিত হয়ে জিম্বাবুইয়ান কভেন্ট্রির ইতিহাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫

অলিম্পিক সভাপতি নির্বাচিত হয়ে জিম্বাবুইয়ান কভেন্ট্রির ইতিহাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ |
ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের কার্স্টি কভেন্ট্রি। প্রথম নারী এবং আফ্রিকান হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এ বিজয়কে ‘অসাধারণ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন ৪১ বছর বয়সি এই সাঁতারু। কভেন্ট্রি অলিম্পিক সাঁতারের দুইবারের চ্যাম্পিয়ন। সুইমিংপুল ছাড়ার পর তিনি ক্রীড়া সংগঠক হিসেবে আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী। শুধু প্রথম আফ্রিকান এবং নারী হিসেবেই নন, সবচেয়ে কমবয়সী ব্যক্তি হিসেবে আইওসির শীর্ষপদে আসীন হওয়ার গৌরবও সঙ্গী হয়েছে তার। নির্বাচনে ছয়জন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হয়েছেন। নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, ‘এটি এক অসাধারণ মুহূর্ত। আমি কখনো ভাবিনি যে একদিন এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের এই অবিশ্বাস্য আন্দোলনের জন্য কিছু দিতে পারবো।’ ‘এটি শুধু বড় সম্মান

নয়, এটি আমাদের সবার জন্য একটি বার্তা। আমি এই সংস্থাটিকে গর্বের সাথে নেতৃত্ব দেব, এর মূল মূল্যবোধকে রক্ষা করব এবং আপনাদের সকলকে গর্বিত করব। আপনারা আজ যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতি আমি আপনাদের আস্থা রাখতে চাই। হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ জানাই’-যোগ করেন সাবেক এই সাঁতারু। জানা গেছে, কভেন্ট্রি ছিলেন আইওসি’র বিদায়ী সভাপতি টমাস বাখের পছন্দের প্রার্থী। যদিও আইওসি নির্বাচন পর্যবেক্ষকদের ধারণা ছিল, অভিজ্ঞ হুয়ান অ্যান্তোনিও সামারাঞ্চ জুনিয়র এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্রধান সেবাস্টিয়ান কোয়ের সঙ্গে কভেন্ট্রির হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সে ধারণা প্রথম রাউন্ডেই ভুল প্রমাণিত হয়। ৯৭ ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে সহজ জয় অর্জন করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু