অর্ধেক বয়সের নায়িকার সঙ্গে এবার রণবীরের রোমান্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

অর্ধেক বয়সের নায়িকার সঙ্গে এবার রণবীরের রোমান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
শিশুশিল্পী হয়ে যাত্রা শুরু করেন অভিনেত্রী সারা অর্জুন। এরপর কাজ করেছেন তামিল এবং বলিউড ইন্ডাস্ট্রির বেশকিছু সিনেমায়। তবে কখনো প্রধান চরিত্রে অভিনয় করা হয়নি তার। এবার প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বলিউড অবিনেতা রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন তিনি। খবর : ফার্স্ট পোস্ট যদিও সারার কাস্টিংয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি। গণমাধ্যমটির তথ্যমতে এটি একটি স্পাই থ্রিলার সিনেমা হতে যাচ্ছে। যা নির্মাণ করবেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাই’ খ্যাত নির্মাতা আদিত্য ধর। তার এই সিনেমাতেই অর্ধেক বয়সের নায়িকা সারা অর্জুনের সঙ্গে রোমান্স করতে দেখো যাবে রণবীরকে। এমনটি নিশ্চিত করে ভারতীয় সাংবাদিক রাহুল রাউত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে

একটি পোস্টও করেছেন। তিনি লিখেছেন, ‘ব্রেকিং নিউজ। রণবীর সিং নির্মাতা আদিত্য ধরের স্পাই থ্রিলার সিনেমায় রোমান্স করবেন ১৯ বছর বয়সের অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে। নির্মাতার নজরে সারা আসেন তার ‘পোন্নিয়্যান সেলভান ২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এই সিনেমায় তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনের ছোটবেলার চরিত্রে। এরপরই নির্মাতার পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। সবকিছু ঠিকঠাক খাকলে এবার প্রথমবারের মতো তাকে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। রণবীর ছাড়াও বিগ বাজেটের এই সিনেমায় আরও অভিনয় করার কথা রয়েছে সঞ্জয় দত্ত, আর মাধবন, এবং অর্জুন রামপালের মতো অভিনেতাদের। সিনেমার নাম এখনো ঠিক হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ক্যানবেরায় অনাড়ম্বর আয়োজনে দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উদযাপন ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি ৮১’র প্রেরণা- আরেকটি প্রত্যাবর্তনের উন্মাদনা: জয়তু শেখ হাসিনা, শুভ জন্মদিন যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে! প্রথমবারের মতো আন্তর্জাতিক বন্ড ছাড়ছে বাংলাদেশ, লক্ষ্য ১০০ কোটি ডলার পর্যন্ত – ক্রেতা কে? রূপপুরের জন্য রাশিয়ার জ্বালানিবাহী বিমান আটকে দিল ‘মার্কিন আজ্ঞাবহ’ পাকিস্তান দখলচেষ্টায় গ্রেপ্তার ১৩, বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আটক তালিকায় নেই নাম!