অর্থমন্ত্রীকে খুশি করতেই পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর – ইউ এস বাংলা নিউজ




অর্থমন্ত্রীকে খুশি করতেই পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ |
ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার উগ্র ইহুদিপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচকে খুশি রাখতেই এবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে, অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হামলা জোরদার করা হবে। তার এই প্রতিশ্রুতি পেয়েই অর্থমন্ত্রী স্মোটরিচ পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। হিব্রু ভাষার বেশ কয়েকটি গণমাধ্যম মঙ্গলবার নেতানিয়াহুর এ সংক্রান্ত প্রতিশ্রুতি ফাঁস করে দিয়েছে। এসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি মেনে নেওয়ার কারণে স্মোটরিচ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার এবং সরকার পতনের যে হুমকি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা থেকে তাকে বিরত রাখার জন্য নেতানিয়াহু বলেছেন, তিনি পশ্চিম তীরে ব্যাপক

মাত্রায় হামলা বাড়িয়ে দেবেন। স্মোটরিচ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ঘোরতর বিরোধী ছিলেন এবং তিনি শুরু থেকেই বলে আসছিলেন যে, যুদ্ধবিরতির অর্থ হবে হামাাসের কাছে ইসরাইলের ‘আত্মসমর্পণ’। তা সত্ত্বেও দখলদার ইসরাইল বহির্বিশ্বের চাপের মুখে গত ১৫ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চূড়ান্ত করে। এরপর ১৭ জানুয়ারি নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন দেয়। এর পর ১৮ জানুয়ারি স্মোটরিচ এক বিবৃতিতে যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, নেতানিয়াহু একটি ‘খারাপ ও বিপর্যকর’ চুক্তির প্রতি সবুজ সংকেত দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে চুক্তির বিপক্ষে ভোটও দেন স্মোটরিচ। তবে নেতানিয়াহু তাকে তার অন্য কিছু উগ্রবাদী দাবি মেনে নিতে প্রতিশ্রুতি দেওয়ার পর অপর কট্টরপন্থি মন্ত্রী বেন-গাভিরের মতো পদত্যাগ করেননি অর্থমন্ত্রী। তিনি

পরবর্তীতে এক বক্তব্যে দাবি করেছেন, গাজায় হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এ যুদ্ধ পুরোপুরি বন্ধ করা হবে না বলে নেতানিয়াহু তাকে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, হামাস ইসরাইলের সঙ্গে যে চুক্তি করেছে তাকে ‘যুদ্ধবিরতি’ বলা হলেও তিন ধাপে এটির বাস্তবায়ন হওয়ার পর গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এমন আবহের মধ্যে মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইল। এমনকি বেশ কয়েকটি পাড়া-মহল্লা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করার কাজ চালাচ্ছে। জেনিনে মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরাইলি বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে

বলা হয়েছে, ‘আয়রন ওয়াল’ নামের এই অভিযানটি কয়েক দিন ধরে চলবে। সূত্র: তাসনিম নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের ৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ ১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায় ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা