অর্থনীতিতে স্থবিরতা, বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫
     ৬:০২ অপরাহ্ণ

আরও খবর

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক

ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল

অর্থনীতিতে স্থবিরতা, বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৬:০২ 75 ভিউ
দেশের অর্থনীতিতে চাঞ্চল্য হ্রাস ও উৎপাদন কার্যক্রমে স্থবিরতা তৈরি হওয়ায় দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। উচ্চশিক্ষিত তরুণরাও কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি পুনরুদ্ধার করতে না পারলে কর্মসংস্থানের সংকট আরও গভীর হবে। বাংলাদেশের অর্থনীতিতে কর্মসংস্থানের দুটি প্রধান খাত হলো তৈরি পোশাক শিল্প ও প্রবাসী আয় (রেমিট্যান্স)। কিন্তু সাম্প্রতিক সময় এই দুই খাতেই অগ্রগতি নয়, বরং দেখা দিয়েছে অনিশ্চয়তা ও সংকট। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতির কারণে নতুন অর্ডার কমে যাওয়ায় উৎপাদন হ্রাস পেয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম জানান, গত এক বছরে প্রায় ১০০টি কারখানা বন্ধ হয়ে গেছে। নতুন

করে মাত্র ৩০টি কারখানা চালু হলেও সেগুলোতে কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। ফলে বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তিনি বলেন, “একদিকে কারখানা বন্ধ হচ্ছে, অন্যদিকে নতুন বিনিয়োগও আসছে না। ফলে শ্রমিকরা বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। এতে পরিবারিক ও সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে।” অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “বাংলাদেশের প্রবৃদ্ধি মূলত দুটি খাত— তৈরি পোশাক ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। কিন্তু এই দুই ক্ষেত্রেই এখন চাপ বাড়ছে। আমাদের এখন সময় এসেছে নতুন প্রবৃদ্ধির উৎস ও কর্মসংস্থানের খাত চিহ্নিত করার।” তিনি আরও বলেন, “দক্ষ মানবসম্পদ তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তব ফল দিচ্ছে না। দক্ষতা বাড়ানোর পাশাপাশি উৎপাদনশীল

খাতে বিনিয়োগ ও উদ্ভাবন বাড়াতে না পারলে কর্মসংস্থান তৈরি হবে না।” তথ্য বলছে, এক বছরে শতাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, বেকার হয়েছেন লক্ষাধিক শ্রমিক। নতুন কিছু কারখানা গড়ে উঠলেও সেখানে কাজের সুযোগ খুবই সীমিত। বিশেষজ্ঞদের মতে, তৈরি পোশাক শিল্পে এমন স্থবিরতা অব্যাহত থাকলে বেকারত্বের হার আরও বাড়বে। অন্যদিকে, রেমিট্যান্স খাতেও দেখা দিয়েছে নানা চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় নতুন শ্রমিক পাঠানোর হারও হ্রাস পাচ্ছে। ফলে দেশে নতুন কর্মসংস্থানের ওপর চাপ আরও বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিকে সচল রাখতে হলে দ্রুত বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও উৎপাদন খাতে প্রযুক্তিনির্ভরতা বাড়াতে হবে। তারা মনে করেন, কর্মসংস্থান শুধু স্বল্পমেয়াদি

কোনো প্রকল্পের বিষয় নয়; এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। উৎপাদনে গতি ফিরিয়ে আনতে না পারলে বেকারত্বের হার আরও বাড়বে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?