অর্থনীতিতে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা শিক্ষণীয় হয়ে থাকবে: দেবপ্রিয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

অর্থনীতিতে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা শিক্ষণীয় হয়ে থাকবে: দেবপ্রিয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজিএস, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার অধিকতর স্বচ্ছতা চালু করেছে, যা পরবর্তী সরকারগুলোর জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। রাজধানীর সিপিডি সেন্টারে বাসসের সঙ্গে এক সাক্ষাৎকারে বিশিষ্ট অর্থনীতিবিদ ও শ্বেতপত্র খসড়া কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ অভিমত ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রকাশিত বাসসের ওই প্রতিবেদনে বলা হয়, ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও অর্থনীতির ক্ষেত্রে উদ্ভুত চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে প্রমাণ-ভিত্তিক স্বচ্ছতা আনয়নের মাধ্যমে সরকারের প্রথম চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে। সুতরাং এটি (এ সরকারের) একটি মৌলিক অবদান। ড. দেবপ্রিয় বলেন, শ্বেতপত্র প্রকাশের পর এখন

‘সবাই জানে’ যে, বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে এমন একটি অর্থনীতি পেয়েছে, যা কাঠামোগত চ্যালেঞ্জ ও নীতিগত সমস্যা দ্বারা জর্জরিত। সুতরাং মানদণ্ড পরিস্থিতি উপলব্ধি করা এই সরকারের জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ এবং আমি মনে করি। এখন সরকার ও সমাজ উভয়ই গত দেড় দশক ধরে এ দেশে সরকারি তহবিলের লুণ্ঠনের পরিমাণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকারকে কৃতিত্ব দিয়ে সিপিডির এই ফেলো বলেন, আশা করি, স্বচ্ছতার এই ধারা পরবর্তী সরকারগুলোকে অতীতের অব্যবস্থাপনার চর্চা থেকে বিরত রাখতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শ্বেতপত্রে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর দুর্নীতির ব্যাপক মাত্রা উন্মোচিত হয়েছে। এই গোষ্ঠীগুলোতে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলারা অন্তর্ভুক্ত ছিল। এর

ফলে বাংলাদেশ প্রথমে একটি পুঁজিবাদে চক্রে ও পরে একটি লুণ্ঠনতন্ত্রে পরিণত হয়েছিল। তিনি বলেন, শ্বেতপত্রে প্রকাশিত পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও অপকর্মের ফিরিস্তি নিউ ইয়র্ক টাইমস ও দ্য ইকোনমিস্টসহ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তুলে ধরেছে। সরকারের দ্বিতীয় চ্যালেঞ্জ সম্পর্কে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার মানদণ্ড পরিস্থিতি নির্ধারণের পর সরকারকে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা ও সুসংহতকরণের কাজ শুরু করতে হবে। এ জন্য অর্থনীতিকে স্থিতিশীল করতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তিনি বলেন, এ লক্ষ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ হ্রাস পাওয়া প্রতিরোধ করার পাশাপাশি জাতীয় মুদ্রা টাকার অবমূল্যায়ন রোধ করতে হবে। ড. দেবপ্রিয় বলেন, আমরা দেখছি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা হচ্ছে এবং

বিনিময় হার মূলত স্থিতিশীল হয়েছে। যেহেতু বিনিময় হার ব্যবস্থাপনা এখন আরও বাজারভিত্তিক, তাই ওঠানামা হবে। তবে বিনিময় হারে কোনো বড় ধাক্কা আসবে বলে আশা করা যায়। সিপিডির এই ফেলো বলেন, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার আরেকটি প্রধান বিষয়, অর্থাৎ বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের ফলাফল এখনো সুস্পষ্ট নয়। মূল্যস্ফীতির চাপ কমানোর প্রচেষ্টায় মুদ্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থায় প্রভাব এখনো খুব দুর্বল। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার অনেক দুর্বলতার সমাধান প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রকমূলক সংস্কারের মধ্যে নিহিত উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, কঠিন সংস্কারগুলো সম্পন্ন করা অন্তর্বর্তী সরকারের জন্য তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। প্রকৃতপক্ষে এই ধরনের সংস্কারের সাফল্য ভবিষ্যতে দেশের টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত