অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, গুম-খুন ও মবসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫

অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, গুম-খুন ও মবসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ |
অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, গুম-খুন ও মবসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পর থেকে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি ক্ষেত্রে সন্ত্রাসের অশুভ ছায়া বিরাজ করছে। এই অবৈধ দখলদার গংদের প্রত্যক্ষ মদদে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য ছড়ানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, প্রথম আলো ও ডেইলি স্টার সহ অন্যান্য গণমাধ্যমের কার্যালয়, ছায়ানট ও উদীচীর মতো প্রগতিশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় (চট্টগ্রাম ও খুলনা), ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহী, খুলনা, হবিগঞ্জের পাশাপাশি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় এবং

আওয়ামী লীগ, কেন্দ্রীয় ১৪ দল ও মহাজোট নেতৃবৃন্দের বাসভবন সহ বিভিন্ন অফিস, প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে গাছে বেঁধে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই অবৈধ দখলদার সরকার একদিকে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীকে প্রত্যক্ষ মদদ জোগাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্বাসের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গণগ্রেফতার করছে। এ সকল নারকীয় ও ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছে। পাশাপাশি উক্ত কর্মসূচি সফল ও সার্থক করে তোলার জন্য দেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!