অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪
     ৬:৪২ অপরাহ্ণ

অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪২ 252 ভিউ
মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এক কনসার্টে সংগীত পরিবেশন করে তুমুল সমালোচনার মুখে পড়েন গায়িকা জেফার রহমান। অনেকে প্রশ্ন তুলেছেন গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। কনসার্টে তার পারফরমেন্সের কিছু খণ্ড ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়ার পর কেউ শাড়ি পরা নিয়েও কথা বলেছেন। আবার কেউ কেউ তাকে তাকে অটো-টিউন শিল্পী বলেও বিদ্রুপ করছেন। অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন জেফার। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।’ ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার বলেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’ এদিকে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে পারফর্ম করবেন জেফার। এই অনুষ্ঠানে আরও গাইবেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান। প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন