অনলাইনে ইলিশ বেচার নামে প্রতারণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫
     ১০:০৬ পূর্বাহ্ণ

আরও খবর

শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা

ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক

ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা

বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ

মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

অনলাইনে ইলিশ বেচার নামে প্রতারণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ | ১০:০৬ 82 ভিউ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে অনলাইনে ইলিশ বেচার নামে চলছে প্রতারণা। গত চার দিনে পাবনার ১১ ব্যক্তি এর শিকার হয়েছেন। তারা প্রতিকার চেয়েছেন। পাবনা শহরের কালাচাঁদপাড়ার ফজলুর রহমান জানান, ফেসবুকে ‘চাঁদপুর ইলিশ বাজার’ পেজের অফার তাঁর ভালো লাগে। পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাবেন বলে ঠিক করেছিলেন। এ জন্য ১১ এপ্রিল তিনি অর্ডার করেন। ৩ হাজার ৫০০ টাকায় এক কেজি ২৫০ গ্রাম ওজনের চারটি ইলিশ দেওয়ার কথা। সঙ্গে ১ হাজার টাকা দরে ১ কেজি ইলিশের ডিম দেওয়ার কথা। মোট ৪ হাজার ৫০০ টাকার অর্ডার নিশ্চিত করেন। তখন বরফ ও অন্য খরচ বাবদ ৫৫০ টাকা পাঠাতে বলা হয়। তিনি তা পাঠিয়ে দেন। ১২ এপ্রিল ফোন

করে বলা হয়, ‘আপনার পার্সেল এসেছে। মাছ ও ডিম নিতে হলে আপনাকে বাকি ৩ হাজার ৯৪৯ টাকা মোবাইল ফোন ব্যাংকিংয়ে পাঠাতে হবে।’ পুরো টাকা তিনি পাঠিয়ে দেন। এর পর থেকে ওই কয়েকটি মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। পাবনা শহরের কাচারীপাড়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মীর্জা আজাদ জানান, ৯ এপ্রিল ‘ইলিশের বাড়ী চাঁদপুর’ পেজের মাধ্যমে অনলাইনে অর্ডার দিয়েছেন। তিন কিস্তিতে ৯ হাজার টাকা পাঠিয়েছেন। এর পর থেকে তাদের মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। এ ছাড়া পাবনা শহরের জোড়বাংলা সড়কের গৃহিণী মাহবুবা কাজল প্রতারিত হয়েছেন বলে স্বীকার করেছেন। এভাবে গত চার দিনে পাবনার ১১ ব্যক্তির ৯৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগীরা অভিযোগ করেন, চাঁদপুর

ইলিশের বাজার, ইলিশের বাড়ী চাঁদপুর, পদ্মার ইলিশের বাজার, চাঁদপুরের ইলিশের আড়ত, চাঁদপুরের টাটকা ইলিশ, হাফিজুল গনি ফিশিং হাউস, ইলিশ ঘাট চাঁদপুর, চাঁদপুর ইলিশ সেলবাজার, ইলিশের মেলা চাঁদপুর, অনলাইন ইলিশ বাজার, জামানের মাছের আড়ত, মাছের বাজার, চাঁদপুর ইলিশ বাজার-১ ফেসবুক পেজগুলো প্রতারণায় যুক্ত। চাঁদপুরের সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ‘চাঁদপুরে ইলিশের কেজি কমপক্ষে ২ হাজার টাকা। ওরা কীভাবে এক কেজি ২৫০ গ্রাম ওজনের ইলিশ ৭০০ টাকা কেজিতে দেবে? এতে বোঝা যায়, এরা সবাই প্রতারক। এরা দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদপুরের নাম দিয়ে ফেজবুকে পেজ খুলে প্রতারণা করছে।’ পাবনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এ ধরনের প্রচারণায় কেউ যেন প্রলুব্ধ

না হয়।’ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ‘এটি ভোক্তাদের সঙ্গে প্রতারণা। আইনের মাধ্যমে এদের শনাক্ত করার জন্য চিন্তাভাবনা চলছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা