অধিনায়কের দায়িত্ব পেলেন নাঈম শেখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫

অধিনায়কের দায়িত্ব পেলেন নাঈম শেখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ |
এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। রাজশাহী, বগুড়া এবং সিলেট এই তিন ভেন্যুতে হবে খেলা। এবারের আসরে খেলবে মোট ৮টি দল। বরিশাল ব্যতীত বাকি দলগুলোর অধিনায়ক চূড়ান্ত হয়েছে। সেখানে ঢাকা মেট্রোর অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাঈম শেখ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের দায়িত্ব থাকছে উইকেটরক্ষক ব্যাটার আকবর আলীর কাঁধে। চট্টগ্রাম দল তাদের অধিনায়কত্বে কোনো পরিবর্তন আনেনি। ইয়াসির আলী চৌধুরী রাব্বি আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন। মাহিদুল ইসলাম অঙ্কন ঢাকার দায়িত্ব নতুন করে পেয়েছেন। অভিজ্ঞদের ক্রিকেটারদের মধ্যে খুলনার নেতৃত্বে এসেছেন মোহাম্মদ মিঠুন। রাজশাহীকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সিলেটের দায়িত্বে থাকছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। আগামী ১৪

সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে রাজশাহী মুখোমুখি হবে রাজশাহী এবং ঢাকা মেট্রো। একই দিন বগুড়ায় দ্বিতীয় ম্যাচে খেলবে সিলেট এবং রংপুর। প্রথম ম্যাচ সকাল সাড়ে ৯টায় এবং দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে দুপুর দেড়টায়। লিগ পর্বের খেলা শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। ২১, ২২, ২৫ এবং ২৬ সেপ্টেম্বর দিনের দুই ম্যাচ আধা ঘণ্টা দেরিতে শুরু হবে। প্রথম ম্যাচ সকাল ১০টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২টায়। ২১ সেপ্টেম্বর থেকে বাকি সব ম্যাচ হবে সিলেটে। কিছু ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং কিছু ম্যাচ আয়োজন করা হবে সিলেট আউটার স্টেডিয়ামে। আগামী ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে এলিমিনেটর এবং কোয়ালিফায়ারের ম্যাচ। এলিমিনেটরের ম্যাচ সাড়ে ১২টায় এবং কোয়ালিফায়ারের ম্যাচ

মাঠে গড়াবে বিকাল ৫টায়। ১ অক্টোবর মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। দুই কোয়ালিফায়ারে জয়ী দল মুখোমুখি হবে ৩ অক্টোবরের ফাইনাল ম্যাচে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম