অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক বিএনপি নেতা মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন পুলিশের কাছে। পরে অভিযান চালিয়ে ওই নেতার ছেলে তানভীর আহমেদ শিমুলকে (২৬) ইয়াবাসহ আটক করে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার কালিবাড়ি এলাকার হানিফ বাবলুর বাড়ির দক্ষিণ পাশে একটি ভাড়াবাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তার শিমুলের বাবার নাম মো. শামসুল আলম। তিনি চৌবাড়িয়া দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এর আগে মো. শামসুল আলম তার ছেলেকে দীর্ঘদিন চেষ্টা করেও মাদক থেকে ফেরাতে পারেননি। পরে তিনি ছেলেকে আইনের হাতে তুলে

দিতে পুলিশের দারস্থ হয়েছিলেন। স্থানীয়রা জানান, শিমুল ভালো ছেলে ছিলেন কিন্তু মাদকাসক্ত বন্ধুদের পাল্লায় পড়ে তিনিও মাদক সেবন শুরু করেন। বিষয়টি জানতে পেরে প্রথমে তার পরিবারের লোকজন নিষেধ করলেও তিনি শোনেননি। পরে অতিষ্ঠ হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন তার বাবা শামছুল আলম। তাতেও তিনি সংশোধন হননি। পরে তার বাবা পুলিশকে জানালে তাকে মাদকসহ আটক করে। এ ব্যাপারে জানতে চাইলে সাবেক কাউন্সিলর মো. শামছুল আলম বলেন, ছেলেকে মাদক থেকে ফেরাতে এর চেয়ে আর কোনো বিকল্প পথ ছিল না আমার কাছে। তবু যদি ছেলেটা ভালো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য