৩ আসামিকে মারধর ও জুতাপেটা, হাসপাতালে ভর্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪
     ৫:১২ পূর্বাহ্ণ

আরও খবর

বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ

স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল

সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে!

পঞ্চগড়ে কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: স্বজনদের হত্যার অভিযোগ

ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে থানায় মারধরের শিকার মা–মেয়ে, পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ছেলেকে ধরতে না পেরে ক্ষুব্ধ পুলিশের লাথিতে বৃদ্ধ পিতার মৃত্যু, পুলিশের দাবি হৃদরোগ

বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে

৩ আসামিকে মারধর ও জুতাপেটা, হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ | ৫:১২ 197 ভিউ
সিলেটের শাহপরানে বিল্লাল আহমদ মুন্সী (৩০) নামে এক যুবদল কর্মী খুনের ঘটনায় আটক তিন আসামিকে আদালতে তোলার সময় হামলা, মারধর ও জুতাপেটা করেছে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শাহপরান থানা পুলিশ তাদের প্রিজন্স ভ্যান থেকে আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ তাদের উদ্ধার করে ভেতরে নিয়ে যায়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। গ্রেপ্তার তিনজন হলেন হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি রুনু মিয়া মঈন ও তার দুই ছেলে কাজী জাকির আহমদ, কাজী রাসেল

আহমদ। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে আনা হলে ক্ষুব্ধ জনতা পুলিশি পাহারায় কিল, ঘুষি, লাথি ও জুতা খুলে মারতে থাকেন। হত্যা মামলার প্রধান আসামি রুনু মিয়া মঈনকে টার্গেট করে লাঞ্ছিত করা হয়। এরপর পুলিশ তাদের সেফ কাস্টডিতে নিয়ে যায়। পরে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শাহপরান থানার ওসি মো. মনির হোসেন বলেন, যুবদল কর্মী খুনের ঘটনায় আটক তিন আসামিকে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা, মারধর ও জুতাপেটা করেছে। পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, গুরতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজনকে চিকিৎসা শেষে সিলেট কেন্দ্রীয়

কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২৫ নভেম্বর রাতে মহানগরীর শাহপরান থানাধীন বাহুবল এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হন বিল্লাল। তিনি ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে। পেশায় রঙমিস্ত্রি বিল্লাল খুনের পরদিন নিহতের ভাই মোস্তফা বাদী হয়ে থানায় রনু মিয়া মঈনকে প্রধান অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন। বিল্লাল নগরের ৩৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু