হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
পাকিস্তানে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের যাত্রার শুরুটা হলো হতাশায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ৩৭ রানে হারলো লিটন দাসের দল। পাকিস্তানের পক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা হলেন শাদাব খান, তবে সব আলো কেড়ে নিলেন এক বছরের বিরতি কাটিয়ে দলে ফেরা হাসান আলী, টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়ে। টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান শুরুর ধাক্কা সামলে গড়লো বিশাল সংগ্রহ। সাইম আয়ুব ও ফখর জামান ফিরে যান মাত্র ৫ রানে। এরপর মোহাম্মদ হারিস (৩১), সালমান আগা (৫৬), হাসান নবাজ (৪৪) এবং শেষ দিকে শাদাব খান (২৫ বলে ৪৮) মিলে গড়ে দেন ২০১/৭ রানের পাহাড়। বাংলাদেশের বোলারদের মধ্যে বলার মতো ভালে করতে পারেনি

কেউই। তুলনামূলক সবার বোলিং ছিল ব্যয়বহুল, বিশেষ করে রিশাদ হোসেন (৪ ওভারে ৫৫ রান)। রান তাড়ায় অবশ্য বাংলাদেশের শুরুটা চোখধাঁধানো ছিল। তানজিদ হাসান খেলেন ১৭ বলে ৩১ রানের আগ্রাসী ইনিংস। লিটন দাসও ঝড় তোলেন—৩০ বলে ৪৮, মারেন ৩টি ছক্কা। কিন্তু এরপর হঠাৎ যেন ভেঙে পড়ে ব্যাটিং লাইন-আপ। তাওহীদ হৃদয় ছিলেন স্লথ, শামীম ও রিশাদ বেশিক্ষণ টিকতে পারেননি। জাকের আলী চেষ্টা করেন শেষদিকে, ২০ বলে করেন ৩৬, তবে তার ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এক বছর পর টি-টোয়েন্টিতে ফেরা হাসান আলী যেন ফিরে এলেন নবজীবন নিয়ে। নিজের সেরা টি-টোয়েন্টি বোলিং ফিগার গড়েন—৩.২ ওভারে

৫ উইকেট, যার মধ্যে ছিল তানজিদ, ইমন, জাকের, তানজিম ও শরীফুলের উইকেট। বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। শাদাব খানও খেলেন অলরাউন্ডারসুলভ ম্যাচ—২৫ বলে ৪৮ রান, ২ উইকেট ও দুটি ক্যাচ। ম্যাচ সংক্ষেপ পাকিস্তান: ২০১/৭ (২০ ওভারে) বাংলাদেশ: ১৬৪ অলআউট (১৯.২ ওভারে) ফল: পাকিস্তান জয়ী ৩৭ রানে প্লেয়ার অব দ্য ম্যাচ: শাদাব খান – ৪৮ (২৫), ২/২৬ ও ২ ক্যাচ সিরিজ অবস্থা: পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন