হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর পর বিচারককে ৩ বার ‘ধন্যবাদ’ বললেন তাপস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫
     ৬:৫৮ অপরাহ্ণ

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর পর বিচারককে ৩ বার ‘ধন্যবাদ’ বললেন তাপস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ৬:৫৮ 105 ভিউ
রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় টেলিভিশন চ্যানেল 'গান বাংলা'র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেপ্তার দেখান। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে তিনি তিনবার ‘ধন্যবাদ’ বলেন। পরে লিফটে করে নিচে নামানোর জন্য জোরাজুরি করেন তিনি। এদিন সকাল পৌনে ১১টায় আসামি তাপসকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে হাজতখানা থেকে আদালতে তোলা হয়। এ সময় তাকে হাস্যোজ্বল দেখা যায়। তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দোতলার নেওয়া হয়। তখন তার হেলমেট খুলে কাঠগড়ায় নেওয়া হয়। এরপর ১০টা ৫২ মিনিটে গুলশান থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু

হয়। শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুস সালাম বলেন, ‘তদন্তে তার নাম এসেছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি। গ্রেপ্তার দেখানো হলে তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া যাবে।’ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘গান বাংলার তাপস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।’ শুনানি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে তাপস বিরক্তির সুরে বলেন, ‘ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ’। এরপর হেলমেট পরিয়ে তাকে আদালতের বারান্দায় নেওয়া হয়। তখন তিনি লিফটে যাওয়ার জন্য পুলিশ সদস্যের সঙ্গে জোরাজুরি শুরু করেন। পুলিশ সদস্যরা বলেন, 'এখান থেকে লিফট

যায় না।' এরপর তাকে হাঁটিয়ে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তিনি চুপচাপ ছিলেন। গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় মামলায় করেন জব্বার আলী, আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জন। কৌশিক হোসেন তাপস এ মামলারই আসামি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক