স্কুলে বিমান দুর্ঘটনা কি এবারই প্রথম? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫
     ৫:৪৬ পূর্বাহ্ণ

স্কুলে বিমান দুর্ঘটনা কি এবারই প্রথম?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৫:৪৬ 96 ভিউ
সরাসরি স্কুল ভবন কিংবা তার আশপাশে বিমান দুর্ঘটনা বিশ্বে বিরল। তবে যে কয়েকটি ঘটেছে, তাতে প্রাণহানি কম নয়। এসব দুর্ঘটনার প্রায় অর্ধেক ক্ষেত্রেই সামরিক বিমান বিধ্বস্ত হয়। বিভিন্ন বৈশ্বিক সংবাদমাধ্যমের এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায় এর ইতিহাস। জাপান- ১৯৫৯ ১৯৫৯ সালের ৩০ জুন জাপানের কিশিকাওয়া শহরে একটি প্রাথমিক স্কুলের ওপর বিধ্বস্ত হয় মার্কিন বাহিনীর এফ-হানড্রেড সুপার সাবের যুদ্ধবিমান। এতে ১১ শিশুসহ ১৮ জন নিহত হয়। আহত হয় দেড় শতাধিক। রাশিয়া- ১৯৭২ ১৯৭২ সালের ১৬ মে রাশিয়ায়, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্ভেত/লোগরস্ক শহরে একটি কিন্ডারগার্টেনে বিধ্বস্ত হয় আন্তোনভ অ্যান-টোয়েন্টি ফোর বিমান। এতে ২৪ শিশু ও বিমানের বেশিরভাগ আরোহী নিহত হন। যুক্তরাষ্ট্র- ১৯৮৬ ১৯৮৬ সালের ৩১

আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেরিটোস শহরে মাঝ আকাশে যাত্রীবাহী ও ব্যক্তিগত ২টি বিমানের সংঘর্ষ হয়। এর ধ্বংসাবশেষ কয়েকটি বাড়ি ও স্কুলের খেলার মাঠে পড়ে। স্কুলটি বন্ধ থাকায় শিক্ষার্থীরা আহত হয়নি। তবে বিমানের যাত্রী ও মাটিতে থাকা ৮২ জন নিহত হয়। ইতালি- ১৯৯০ ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ইতালির বোলোগনা শহরের কাছে একটি স্কুলে বিধ্বস্ত হয় এমবি-থ্রি/টু/সিক্স সামরিক বিমান। বিমানটিতে আগুন ধরে যাওয়ায় পাইলট আগেই বেরিয়ে যান। এ ঘটনায় ১২ শিক্ষার্থী নিহত ও ৮৮ জন আহত হয়। যুক্তরাষ্ট্র- ২০০৭ ২০০৭ সালের ১ মার্চ যুক্তরাষ্ট্রের আলাবামায় একটি হাইস্কুলের কাছে বিধ্বস্ত হয় বাণিজ্যিক বিমান। বৈরি আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটে। পাকিস্তান- ২০১০ পাকিস্তানের পেশাওয়ারে একটি স্কুলের কাছে ছোট একটি

বিমান বিধ্বস্ত হয়। এতে ২ শিশুসহ ৫ জন নিহত হয়। কেনিয়া- ২০২৩ ২০২৩ সালে কেনিয়ার নাইরি কাউন্টিতে একটি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আছড়ে পড়ে প্রশিক্ষণরত ছোট বিমান। স্কুল ভবনটির ব্যাপক ক্ষতি হলেও, কেউ উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। সামরিক বা প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। কারণ সেগুলো কম উচ্চতায় ওড়ে। যদিও জনবহুল এলাকায় বিমান চলাচলে কঠোরতা এবং নিয়ন্ত্রণ ও রাডার প্রযুক্তির উন্নতির কারণে এমন দুর্ঘটনার হার কম। বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল সোমবার ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ

৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়। জানা যায়, স্কুলের ক্লাসরুমে ঢুকে বিকট শব্দে বিস্ফোরিত হয় প্রশিক্ষণ বিমানটি। সাথে সাথে আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। পরে দেয়াল ও জানালা ভেঙে চালানো হয় উদ্ধার তৎপরতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা