সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ September, ২০২৬

সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ September, ২০২৬ |
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় ঘুমের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আব্দুল্লাহ আল ফয়েজ (২৭) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে জেদ্দা শহরের নিজ কক্ষে তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ ফয়েজ উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবু বক্করের ছেলে। তিনি অপর দুই ভাইসহ সৌদি আরবের জেদ্দা শহরে একটি বোরকার দোকান করতেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের মামা মোরশেদুল আলম চৌধুরী বলেন, তারা তিন ভাই মামুনুর রশিদ, ফয়সাল ও ফয়েজ মিলে সৌদি আরবের জেদ্দা শহরে ৩টি বোরকার দোকান পরিচালনা করত। শুক্রবার জুমার নামাজে যাওয়ার জন্য অন্যরা ফয়েজকে তার কক্ষ থেকে ডাকতে গেলে সে

সাড়া দেয়নি। এরপর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়েজকে মৃত ঘোষণা করেন। নিহতের খালাতো ভাই মোহাম্মদ শাহেদ বলেন, ইতোমধ্যে সৌদি আরব থেকে তার মরদেহ দেশ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে তার মরদেহ দেশে আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও