সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫
     ৮:১৬ অপরাহ্ণ

সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ৮:১৬ 89 ভিউ
সিরিয়াভিত্তিক সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর ওপর থেকে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’-এর তকমা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এর আগে নির্বাহী আদেশ জারি করে সিরিয়ার ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে দেশটি আবার আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। খবর রয়টার্স। গত ডিসেম্বরে এইচটিএস -এর নেতৃত্বে ইসলামপন্থী বিদ্রোহীরা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এরপর এইচটিএস নেতা আহমেদ আল-শারা নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সিরিয়া গড়ার অঙ্গীকার করেন। এইচটিএস একসময় আল-কায়েদার সিরিয়া শাখা 'আল-নুসরা ফ্রন্ট' নামে পরিচিত ছিল। তবে ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। মে

মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের রিয়াদে আল-শারার সঙ্গে বৈঠক করেন। সেসময় সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়অর ঘোষণা দেন ট্রাম্প। এরপর থেকেই ওয়াশিংটন সিরিয়ার প্রতি তার নীতিতে বড় পরিবর্তন আনতে শুরু করে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এইচটিএস-এর সন্ত্রাসী তকমা তুলে নেয়া প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সিরিয়া গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকর হবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এইচটিএস-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া একটি ইতিবাচক পদক্ষেপ, যা পূর্বের ভুলনীতির সংশোধন। তারা আশা করছে বাকি নিষেধাজ্ঞাও তুলে নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দরজা খুলবে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রেসিডেন্ট আল-শারা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ

দিতে চান। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে, যা প্রত্যাহারে পরিষদের অনুমোদন প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?