সালাউদ্দিনের নির্বাচন না করার খবরে সমর্থকদের মিষ্টি বিতরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সালাউদ্দিনের নির্বাচন না করার খবরে সমর্থকদের মিষ্টি বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ |
কাজী সালাউদ্দিনের গ্রাসমুক্ত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একসময়ের এই কৃতি ফুটবলার বাফুফে সভাপতি হিসেবে ক্রমেই সমর্থকদের বিরাগভাজন হন। শেষ পর্যন্ত চার মেয়াদে সভাপতির পদে থাকার পর সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। আগামী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (১৪ সেপ্টেম্বর) তার এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে দেশের ফুটবল সমর্থকরা স্বস্তি প্রকাশ করেন। রোববার (১৫ সেপ্টেম্বর) সালাউদ্দিনের নির্বাচন না করার ঘোষণাকে উদযাপন করতে কর্মসূচির ডাক দেয় ফুটবল সমর্থকদের সংগঠন আলট্রাস। তারা বৃষ্টির মধ্যেই বাফুফে ভবন প্রাঙ্গণে উল্লাস করেন। সেখানে স্মোক ফায়ারের পাশাপাশি মিষ্টিমুখও করেন তারা। প্রসঙ্গত, একসময়ের কৃতি ফুটবলার কাজী সালাউদ্দিন যখন ২০০৮ সালে বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ

করেন, তখন তার কাছে অনেক প্রত্যাশা ছিল দেশের ফুটবল সমর্থকদের। তবে সেসব প্রত্যাশা পূরণে সালাউদ্দিন বহুলাংশেই ব্যর্থ হয়েছেন বলে মত সংশ্লিষ্টদের। নিয়মিত লিগ চালু রাখা সহ কিছু সাফল্য থাকলেও দুর্নীতি, অব্যবস্থাপনা, জবাবদিহিতার অভাব এবং জাতীয় দলের খেলার মানে আশানুরূপ উন্নতি না হওয়ায় তাকে নিয়ে ক্ষোভ তৈরি হয় সমর্থকদের। এর সঙ্গে প্রায়শই সংবাদ সম্মেলনে বেফাঁস মন্তব্য করে সমালোচকের সংখ্যা নিজেই বাড়িয়ে নিয়েছিলেন। এর আগেও বেশ কয়েকবার তার পদত্যাগের দাবি উঠলেও গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পালাবদলের পর তা জোরালো হয়। সালাউদ্দিন অবশ্য তখন দম্ভভরে বলেছিলেন, পদত্যাগ তো করবেন-ই না, উল্টো পরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। তবে শেষ পর্যন্ত পদত্যাগ না করলেও অক্টোবরের

নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?