‘সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫
     ৬:৩৪ পূর্বাহ্ণ

‘সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ৬:৩৪ 71 ভিউ
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি ‘স্বপ্নের নায়ক’ হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাচ্ছেন, তার অভিনয় জীবনের গল্প শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ নেই। বরং, বাস্তবেও তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অভূতপূর্ব। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ আমাদের ছেড়ে চলে গেলেও, তার সম্পর্কে ভক্তদের অমলিন ভালোবাসা আজও অব্যাহত।  সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সামিরা হক। তবে সম্প্রতি অভিনেতার মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।  সালমানের মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তিনি এখনও সিনেমাপ্রেমীদের ভালোবাসায় সিক্ত। এই তারকার

মৃত্যুর পর জন্ম গ্রহণ করা তরুণদের কাছেও তিনি সমান জনপ্রিয়। এবার সালমান শাহকে নিয়ে কথা বললেন জনপ্রিয় নায়ক শাকিল খান। সালমান শাহর মৃত্যু, শাবনূরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস  সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’–এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন শাকিল খান। সেখানে সংবাদকর্মীদের মুখোমুখি হন তিনি।  ‘সালমান শাহর হত্যা মামলা কীভাবে দেখেন’— জবাবে বলেন, আমরা চলচ্চিত্রের মানুষ যারা ছিলাম, তারাই সালমান শাহকে শেষ করে দেওয়ার জন্য দায়ী। তাকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষেরাই দায়ী। একজন মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়। একটা মানুষকে সারাক্ষণ টর্চার করলে সে ফ্রাস্ট্রেশনে পড়ে যান। সিনেমার মানুষেরাই তাকে ফ্রাস্ট্রেশনে ফেলেছিলাম। আমি দেখেছি বিভিন্ন সমিতি তাকে

(সালমান শাহ) বয়কট করেছিল। দেশের বহু পরিচালক তাকে বয়কট করেছিলেন। শেষে আমি বলতে চাই, সত্যের বিচার হবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন বলে দেবে তার (সালমান শাহ) সঙ্গে কী হয়েছিল। ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করা সালমান শাহ খুব দ্রুতই হয়ে ওঠেন ঢালিউডের হার্টথ্রব। তার স্নিগ্ধ উপস্থিতি, অভিনয় দক্ষতা এবং ভক্তদের প্রতি আবেগ তাকে প্রতিষ্ঠিত করে। মাত্র ৪ বছরের অভিনয় জীবনে তিনি ২৭টি সিনেমায় কাজ করেছেন এবং বক্স অফিসে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস