সাড়ে ৬ বছর পর খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

সাড়ে ৬ বছর পর খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে দেখা করতে যান ব্রিটিশ হাইকমিশনার। দীর্ঘ সাড়ে ৬ বছর পর এই প্রথম খালেদা জিয়াকে প্রকাশ্যে দেখা গেল। সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার বিএনপি চেয়ারপারশনের স্বাস্থ্যের খোঁজ নেন। অন্তর্বর্তীকালীন সরকার, দেশের চলমান পরিস্থিতিসহ নানা বিষয়েও তাদের মধ্যে আলাপ হয়েছে বলে জানা গেছে। বিএনপি সূত্র জানায়, অসুস্থ থাকলেও খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত আছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এই প্রধানমন্ত্রীকে সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হয়। দীর্ঘ সাড়ে বছরেরও বেশি সময় বন্দি ছিলেন তিনি। শর্ত

থাকার কারণে রাজনীতি থেকে দূরে ছিলেন। পুরোপুরি মুক্তি পাওয়ার পর থেকে দলের সিনিয়র নেতাসহ বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও তার সঙ্গে দেখা করেছেন। এদিকে শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যাওয়া খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথাবার্তা চলছে। তার চিকিৎসক জানিয়েছেন, বিমানে যাত্রা করার মতো পরিস্থিতি হলেই তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য কিংবা সিঙ্গাপুর নেওয়ার কথা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক এফএম সিদ্দিকী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির

সদস্য তাবিথ আউয়াল। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৮০ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। তিনি রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ