সাকিব-তামিম-মুশফিকদের কেউ নেই, ভাঙল ১৮ বছরের কীর্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪
     ৬:০৩ অপরাহ্ণ

সাকিব-তামিম-মুশফিকদের কেউ নেই, ভাঙল ১৮ বছরের কীর্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ৬:০৩ 118 ভিউ
বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’-এর অন্যতম তিন তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। গত দেড় দশকে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচেই দেখা গেছে তাদের। পরিসংখ্যান বলছে, গত ১৮ বছরে বাংলাদেশ যত ওয়ানডে খেলেছে, তাতে এই ত্রয়ীর কেউ না কেউ তো ছিলেন-ই। তবে এবার সেই কীর্তি ভেঙেছে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে সাকিব-তামিম-মুশফিকদের কেউই নেই। তামিম তো দীর্ঘ সময় ধরেই দলের বাইরে। রাজনীতিতে সাকিব আল হাসানের এখন জাতীয় দলের ব্রাত্য হওয়ার জোগাড়। বাকি ছিলেন মুশফিক, কিন্তু আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার সময় আঙুলে চোট পেয়ে তার সিরিজ শেষ হয়ে গেছে। পরিসংখ্যান ঘেঁটে জানা যায়, বাংলাদেশের টানা ৩১০ ওয়ানডেতে এই

ত্রয়ীর কেউ না কেউ খেলেছেন। তাদের কাউকে ছাড়া বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে ম্যাচের দেখা মিলেছিল ২০০৬ সালের ৪ আগস্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন