‘সাইয়ারা’ বদলে দিয়েছে অনিতের জীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫
     ৪:৫০ অপরাহ্ণ

‘সাইয়ারা’ বদলে দিয়েছে অনিতের জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ | ৪:৫০ 126 ভিউ
কখন, কীভাবে ভাগ্যরেখা বদলে যায়, তা জানা নেই কারও। ঠিক যেমন করে বদলে গেছে অনিত পাড্ডার অভিনয় জীবন। ‘সাইয়ারা’ সিনেমা মুক্তি আগেও যাঁকে সেভাবে কেউ চিনত না, সেই অভিনেত্রীকে নিয়ে এখন আলোচনার ঝড় বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। কারও মুখেই নেই নেতিবাচক মন্তব্য; বরং কেবলই ঝরে পড়ছে প্রশংসা। শুধু দর্শকই নয়, নামি তারকারাও স্বীকার করছেন, অনিতের সম্ভাবনাময় অভিনেত্রীর একজন। শুধু তাই নয়, ‘সাইয়ারা’ সিনেমার অভাবনীয় সাফল্য বদলে দিয়েছেন বলিউড নির্মাতাদের ভাবনার জগৎ। হয়তো সে কারণেই একে একে অনেক নির্মাতাই কড়া নাড়তে শুরু করছেন অনিত পাড্ডার দুয়ারে। যশরাজ ফিল্মস এরই মধ্যে তাঁর সঙ্গে তিনটি সিনেমার চুক্তিও করে ফেলেছে। পাশাপাশি ‘ন্যায়’ নামে একটি সিরিজে

এক নির্যাতিত কিশোর চরিত্রের জন্য তাঁকে চূড়ান্ত করে ফেলা হয়েছে। অথচ অভিনেত্রীর সফল সিনেমার সংখ্যা মাত্র একটি। বলিউডে সিনেমার ইতিহাসে এমন ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ হয়েছে হাতে গোনা গুটিকয়েক তারকার। সেই সৌভাগ্যবান তারকার তালিকায় এবার যুক্ত হলো অনিত পাড্ডার নাম। অথচ পেছন ফিরে তাকালে বিস্ময় জাগে এই অভিনেত্রীর ক্যারিয়ারগ্রাফের দিকে চোখ রাখলে। কেননা তিন বছর আগে ২০২২ সালে একটি ছোট চরিত্র দিয়ে সিনে পর্দায় তাঁর অভিষেক। সেই অভিষেক সিনেমা ‘সালাম ভেঙ্কি’র চরিত্রটিও সেভাবে দর্শক মনোযোগ কাড়তে পারেনি। গত বছর মুক্তি পাওয়া ‘বিগ গার্লস ডোক্ট ক্রাই’ ধারাবাহিকে তাঁর রুহি চরিত্রের কথা বা কয়জন মনে রেখেছেন, তা বলা কঠিন। তারপরও বলিউড দুনিয়ায় পথচলা থেমে

থাকেনি অনিতের। মোহিত সূরীর মতো আলোচিত নির্মাতার আতশ কাচের নিচে ঠিক ধরা দিয়েছে তাঁর প্রতিভা। সুযোগ এসেছে এই নির্মাতার ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের। আনকোরা জুটিকে নিয়ে বানানো এই সিনেমা যে লগ্নি তুলে আনতে পারবে, তা নিয়ে অনেকে ছিলেন সন্দিহান। অথচ সবাইকে অবাক করে দিয়ে সিনে দর্শকের মাঝে ‘সাইয়ারা’ রীতিমতো আলোড়ন তুলেছে। সেই সঙ্গে অনবদ্য অভিনয় দেখে শুরু করে দিয়েছেন অনিত পাড্ডার বন্দনাগীত। ভালো লাগার জেরেই এখন অনেকে কৌতূহলী হয়ে উঠেছেন অভিয়ন জগতে অনিতের আগমনের ইতিহাস জানতে। কে এই অনিত পাড্ডা? কোথা থেকে এসেছেন? এর আগে কী কী কাজ করেছেন? এমন অনেক প্রশ্নের ঝাঁকি খুলে বসেছেন সিনেমাপ্রেমীরা। আর উত্তর খুঁজতে খুঁজতে যেসব তথ্য

বের করে আনতে পেরেছেন, তা সবাইকে করেছে বিস্মিত! এসব তথ্যের পাশাপাশি দ্য ইকোনমিক্স টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম থেকে আরও জানা গেছে, ‘সাইয়ারা’ সিনেমার অভাবনীয় সাফল্য রাতারাতি জাতীয় ক্রাশ বানিয়ে দেবে– তা অভিনেত্রী নিজেও কল্পনা করেননি। তাই ‘কখন কীভাবে এখানে কে জানে’– গানের মতোই এখনও চোখেমুখে বিস্ময় খেলা করছে অনিত পাড্ডার। যেজন্য সাফল্যকে পুঁজি করে সতর্কতার সঙ্গে পা ফেলা শুরু করেছেন ২২ বছর বয়সী এই তরুণী। চাইছেন, ব্যতিক্রমী গল্প, চরিত্র আর অনিন্দ্য অভিনয় দিয়ে আগামী সময়টা মুঠোবন্দি করে রাখতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস