সরকারকে তিন দিনের আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ October, ২০২৪

সরকারকে তিন দিনের আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ October, ২০২৪ |
রাজধানীর সরকারি সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (২৬ অক্টোবর) বিকালে ঢাকা কলেজের খুররম অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই আলটিমেটামের পাশাপাশি নিজ নিজ কলেজ ক্যাম্পাসে তিন দিনের কর্মসূচি দিয়েছেন তারা। কর্মসূচিগুলো হলো- রোববার নিজ নিজ ক্যাম্পাসে গ্রাফিতি অংকন, সোমবার সব কলেজে প্রত্যেক বিভাগে গণসংযোগ কর্মসূচি এবং মঙ্গলবার বিকাল তিনটায় সমাবেশ। বেশ কিছুদিন ধরে সাত কলেজ সংস্কার আন্দোলনের ব্যানারে অধিভুক্তি বাতিল ও আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা

কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি