সবচেয়ে বড় নৌ মহড়া শুরু রাশিয়ার, অংশ নিচ্ছে চীনও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

সবচেয়ে বড় নৌ মহড়া শুরু রাশিয়ার, অংশ নিচ্ছে চীনও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবারই এ মহড়া শুরুর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘ওশান-২০২৪’ নামের এ মহড়াটি প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্যসাগর, কাস্পিয়ান এবং বাল্টিক সাগরে একযোগে চলবে এবং এতে কিছু চীনা যুদ্ধ জাহাজও অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। পুতিন এক ভিডিও লিঙ্কের মাধ্যমে মহড়ার উদ্বোধনে যোগ দিয়ে বলেন, এ মহড়ার উদ্দেশ্য হলো দেশের নৌ এবং বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা। পাশাপাশি তাদের আন্তঃকার্যক্ষমতা পরীক্ষা করা। মহড়ায় রাশিয়ার ৪০০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিনের পাশাপাশি সহায়ক জাহাজ, প্রায় ১২০টি বিমান এবং ৯০ হাজারের বেশি কর্মী জড়িত। মহড়ার উদ্বোধীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে

বেলোসভ। মহড়া সম্পর্কে পুতিন বলেন, এতে উচ্চ-নির্ভুল অস্ত্রের ব্যবহার করা হবে। মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রুশ সেনারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, এ মহড়াগুলো তাতে কাজে লাগাবে। এদিকে, চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী বাহ্যিক হুমকি মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়ানোর জন্য জাতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে দক্ষতার্জনমূলক প্রশিক্ষণের ওপর এ যৌথ মহড়া শুরু করছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তিনি বলেন, ‘চীন এবং রাশিয়া তাদের কৌশলগত সমন্বয়কে আরও গভীর করতে এবং যৌথভাবে নিরাপত্তা হুমকি মোকাবিলার ক্ষমতা জোরদার করার জন্য এ যৌথ মহড়ার আয়োজন করেছে। আর এভাবেই বেইজিং এবং মস্কো আন্তঃবাহিনী কৌশলগত সহযোগিতা জোরদার করছে বলেও উল্লেখ করেন চীনা মুখপাত্র। সূত্র: তাস

নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া