সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ October, ২০২৬

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ October, ২০২৬ |
ইউক্রেনের হামলার কারণে রাশিয়ায় তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় মধ্য এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানির এক নতুন সুযোগ তৈরি হয়েছে ইরানের জন্য। মার্কিন অবরোধের মুখে দীর্ঘদিন ধরে তেল রপ্তানিতে সমস্যায় থাকা তেহরান এই সুযোগ কাজে লাগিয়ে মধ্য এশিয়ায় নিজেদের বাজার ধরতে শুরু করেছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শোধনাগারগুলোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মস্কো বর্তমানে জ্বালানি ঘাটতিতে পড়েছে। ঐতিহাসিকভাবে তাজিকিস্তান ও কিরগিজস্তানের মতো মধ্য এশীয় দেশগুলো তাদের জ্বালানি চাহিদার সিংহভাগই রাশিয়া থেকে আমদানি করত। কিন্তু রাশিয়ার সেই সরবরাহ ব্যবস্থায় টান পড়ায় তারা এখন বিকল্প হিসেবে ইরানের দিকে ঝুঁকছে। এর অংশ হিসেবে তাজিকিস্তান ইরান থেকে তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি শুরু করেছে এবং

কিরগিজস্তানে যৌথ শোধনাগার নির্মাণের চুক্তি করেছে ইরান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্য এশিয়ায় ইরানের এই তেল ব্যবসার স্থায়ী হওয়া নিয়ে সংশয় রয়েছে। কারণ ইরান থেকে এই তেল মধ্য এশিয়ায় নিতে হলে তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মতো দেশের ওপর দিয়ে রেলপথে নিতে হয়, যা বেশ জটিল। তাছাড়া, ইউক্রেন যুদ্ধ থামলে কিংবা রাশিয়ার শোধনাগারগুলো মেরামত হয়ে গেলে শুল্কমুক্ত সুবিধার কারণে কম দামে রাশিয়ার তেলই আবার বাজারে ফিরে আসবে, যেখানে ইরান টিকতে পারবে না। এছাড়া ইরানের সঙ্গে তেল লেনদেনের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথের প্রতিকৃতি ফের আঁকার উদ্যোগ পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন লিভারপুলের এনগুমোহা কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে পথচারী জাহাঙ্গীর আহত ভিডিও করার সময় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান