শর্ত ছাড়াই টঙ্গীতে ইজতেমার অনুমতি পেলেন সাদপন্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:৫৪ অপরাহ্ণ

শর্ত ছাড়াই টঙ্গীতে ইজতেমার অনুমতি পেলেন সাদপন্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৪ 180 ভিউ
নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষমেশ কোনরূপ শর্ত ছাড়াই টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ৬ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি জারি করে সংশ্লিষ্ট সকল শাখায় পৌঁছানো হয়েছে। সাদপন্থীরা আগামী বছর থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আর বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করতে পারবে না এমন শর্তে ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে সাদপন্হীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করার প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগে জারি করা এমন শর্ত আজ আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাদপন্থীদের অন্যতম মিডিয়া সমন্বায়ক মোহাম্মদ সায়েম রাতে

জানান, নানা বাধা প্রতিকূলতার মাঝে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকটা বুঝতে পেরে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে শর্ত আরোপ বাতিল করেছেন। শর্তমুক্ত ইজতেমা করতে দেওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের, শুরায়ে নেজাম জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় গত ১৮ ডিসেম্বর হামলা সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হলে জোবায়ের পন্থিরা ঘোষণা দেয় টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সাদপন্থীরা ইজতেমা অনুষ্ঠান করতে পারবেন না। বিবদমান শুরায়ে নেজাম ও জোবায়ের পন্থীদের গ্রুপিংয়ে দু’গ্রুপের ইজতেমা অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দিলে আলেম ওলামা মাশায়েখদের নেতৃত্বের শুরায়ে নেজাম বা জোবায়ের পন্থি এবং সাদপন্থী অনুসারী মুরুব্বিদের উভয় পক্ষের সম্মতিতে ৩১ জানুয়ারি থেকে

১ ও ২ ফেব্রুয়ারি শুরায়ে নেজাম এবং ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করবে এমন প্রজ্ঞাপন জারি করা হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু পরবর্তীতে শুরায়ে নেজাম সাদপন্থীদের জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা দিয়ে ৩১ জানুয়ারি থেকে দুই ধাপে একটা ৬ দিন ইজতেমা করার ঘোষণা দেয়। অপরদিকে সাদপন্থীরাও ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার করার ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে শুরায়ে নেজাম টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের অবাঞ্ছিত ও তাদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করতে না দেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি ঘোলাটে হয়। থানায় মামলা মোকদ্দমা হয়। গ্রেপ্তার হন সাদপন্থীদের কয়েক শীর্ষ মুরুব্বি। বর্তমানে তারা হাইকোর্টের জামিনে মুক্ত আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস