রোমে একই পরিবারের ৩ জনকে হত্যা, যাকে খুঁজছে ইতালি পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৬

রোমে একই পরিবারের ৩ জনকে হত্যা, যাকে খুঁজছে ইতালি পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৬ |
ইতালির রোমে একই পরিবারের তিনজনকে হত্যার সন্দেহে শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশিকে খুঁজছে পুলিশ। ইতোমধ্যে সন্দেহভাজন ওই বাংলাদেশির নাম ছবিসহ পুলিশের ওয়েব সাইটে দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) হৃদয়বিদারক ঘটনাটি রাজধানীর উত্তর-পশ্চিম মন্তিলিও এলাকায় ঘটে। জানা গেছে, কামাল উদ্দিন, স্ত্রী আরজু, শিশুকন্যা আলিশিয়া তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। পুলিশের তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করাছে। আসামি এখনো পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতার করতে বিশেষ অভিযান চলছে। এই ঘটনায় সন্দেহে তালিকায় ইতালি পুলিশ শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশিকে খুঁজে পেতে পুলিশের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। পুলিশের কাছে কামাল উদ্দিনের কোনো খারাপ রেকর্ড না থাকায় পুলিশের অনুসন্ধান

আরও তীক্ষ্ণ করা হচ্ছে। নিহত কামাল উদ্দিন (৩৯) স্ত্রী আরজু (৩৮) ছোট শিশু আলিশিয়া (৫)। কামাল উদ্দিনের পরিবারের একমাত্র ছেলে ২০ বছর বয়সি ওনিয়ন প্রাণে বেচেঁ যায়। ঘটনার দিন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলে সে এখন আশংঙ্কা মুক্ত। তবে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়ার চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায়। এই ঘটনায় ইতালিজুড়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় ভয়ে আতংকে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়রা। প্রকৃত খুনিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য নমুনা সংগ্রহের কাজ পুলিশ অব্যাহত রেখেছে। নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। এ ঘটনায় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার