রাজাকে ‘ভালোবেসে’ ১৬তম স্ত্রী হচ্ছেন জ্যাকব জুমার মেয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজাকে ‘ভালোবেসে’ ১৬তম স্ত্রী হচ্ছেন জ্যাকব জুমার মেয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
ভালোবাসা অন্ধ। প্রেম কিছু দেখে না, বয়স গোনে না। দুজন মানুষের মধ্যে ভালোবাসা হয়। এই ভালোবাসা এমন দুজনের মধ্যে হতে পারে, যাদের একজনের বয়স ১০০ বছর, আরেকজনের বয়স দেশের সংবিধান অনুমোদিত গড়ের চেয়ে বেশি। দক্ষিণ আফ্রিকার ইসোয়াতিনির মুখপাত্র বিবিসির নিউজডে অনুষ্ঠানে এ কথা বলেছেন। এমনই ঘটনা ঘটতে চলেছে রাজা তৃতীয় মাসওয়াতির সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মেয়ের। ৫৬ বছর বয়সি রাজার মোট আনুষ্ঠানিক বিয়ের সংখ্যা ১৫। বর্তমানে তার ১১ জন স্ত্রী আছেন। তবুও ‘ভালোবেসে’ ইসোয়াতিনির রাজাকে বিয়ে করছেন জ্যাকব জুমার ২১ বছর বয়সি মেয়ে। দেশটির এক মুখপাত্র বিবিসিকে এ খবর জানিয়েছেন। রাজা তৃতীয় মাসওয়াতির সঙ্গে নোমসেবো জুমার বাগদান চলতি সপ্তাহের শুরুতে

আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। আট দিনব্যাপী একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান শেষে এই ঘোষণা আসে। আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ ইসোয়াতিনি। মহাদেশের একমাত্র এই দেশটিতেই নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে। ৩৮ বছর ধরে সিংহাসনে রয়েছেন রাজা তৃতীয় মাসওয়াতি। তিনি ডিক্রি দিয়ে দেশ শাসন করে আসছেন। এ বিয়ের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করেন ইসোয়াতিনির মুখপাত্র আলফিয়াস নক্সুমালো। জ্যাকব জুমা ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি ও রাজা তৃতীয় মাসওয়াতি আগে থেকেই বৈবাহিক সূত্রে আত্মীয়। রাজা তৃতীয় মাসওয়ার বহুবিবাহ, বহুস্ত্রী নিয়ে বিলাসী জীবনযাপন নিয়ে সমালোচনা রয়েছে। সমালোচকেরা বলেন, অথচ দেশটির বেশির ভাগ মানুষ দারিদ্র্যে নিমজ্জিত। এছাড়া দেশটিতে রাজার বিরোধীদের সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ নিয়েও সমালোচনা

আছে। দেশটির পূর্ব নাম সোয়াজিল্যান্ড। জনসংখ্যা ১১ লাখ। এইচআইভি-এইডস সংক্রমণের হার সর্বোচ্চ—বিশ্বের এমন দেশগুলোর একটি ইসোয়াতিনি। ইসোয়াতিনির প্রায় পুরোটাই ঘিরে আছে দক্ষিণ আফ্রিকা। ইসোয়াতিনি ও দক্ষিণ আফ্রিকার জুলু রাজতন্ত্রের মধ্যে শক্তিশালী ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। তৃতীয় মাসওয়ার ও বর্তমান জুলু রাজা পরস্পরের আত্মীয়। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদক বিক্রির টাকা গোণা সেই যুবদল নেতা গভীর রাতে আদম ব্যবসায়ীর স্ত্রীসহ গ্রেপ্তার ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! ঈদের আগে নতুন নোটের সংকট: বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে ছাড়া হচ্ছে না ১৬ হাজার কোটি টাকা, উল্টো নতুন নোট ছাপার পেছনে অপব্যয় পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী চামড়া শিল্পে বছরে ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হাতছাড়া বাংলাদেশের মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার ফেসবুকে কোন কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে? নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয় দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা ‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে? প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী