রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে নাকাল মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে নাকাল মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। এ কারণে সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নীলক্ষেত মোড় থেকে আজিমপুর পর্যন্ত এবং সায়েন্সল্যাব মোড় থেকে ধানমন্ডি ২৭ পর্যন্ত ছাড়িয়েছে গাড়ির সারি। এমন অবস্থায় উপায়ন্তর না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন মানুষ। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের ফলে থমকে আছে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকা। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে সায়েন্সল্যাব অভিমুখের সব সড়কেই তৈরি হয়েছে তীব্র যানজট। এই সড়কগুলোতে আটকে থাকা যানবাহনের

দীর্ঘ সারি দেখা গেছে। কতক্ষণ এখানে আটকে থাকতে হবে সেটা অনিশ্চিত, জানালেন অবরোধে আটকে পড়া একটি বাসের চালক। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এখানে অবরোধের কথা জানেন না তারা। ধানমন্ডি থেকে পায়ে হেঁটে এ পর্যন্ত এসেছেন। অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে অধিভুক্তি বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে — ১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে। ২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে। ৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন

না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ