রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ October, ২০২৬

রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ October, ২০২৬ |
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় ধানখেত পাহারা দিতে গিয়ে মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতের দুই হাত বিচ্ছিন্ন এবং গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের চার দিন আগে তার কাছে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ উঠেছে। নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইসগেট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার পরিবারে স্ত্রী পারভিন আক্তার (৩৬), এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পেশায় কৃষক ও পশু পালনকারী নেজাম দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ধান চাষ করে আসছেন। পরিবারের সদস্যরা জানান, বন্য হাতির উপদ্রব থেকে পাহাড়ি

জমির ফসল রক্ষা করতে প্রায়ই রাতে জমি পাহারা দিতে যেতেন নেজাম। গত ২৭শে অক্টোবর, সোমবার রাত ৮টার দিকে নিয়মিত কাজের অংশ হিসেবে তিনি বাড়ি থেকে ধানখেত পাহারা দেওয়ার উদ্দেশ্যে বের হন। সারারাত পেরিয়ে গেলেও সকালে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চাষাবাদের জমি থেকে প্রায় ২০০ মিটার দূরে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান তারা। নিহতের স্ত্রী পারভিন আক্তারের দাবি, তার স্বামীর সঙ্গে স্থানীয় কারও কোনো ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ ছিল না। কার দিকে সন্দেহের আঙুল তুলবেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, ঘর নির্মাণকে কেন্দ্র করে ঘটনার চার দিন আগে নেজামের কাছে চাঁদা চেয়েছিল স্থানীয় একদল

সন্ত্রাসী। তিনি চাঁদা না দেওয়ায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা। অন্যদিকে, স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, কৃষিজমি নিয়ে বিরোধ বা বাড়ি নির্মাণসংক্রান্ত কোনো বিষয়ও এর পেছনে থাকতে পারে। তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং