রতন-সাদিকুরদের স্বপ্নভঙ্গের গল্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ April, ২০২৫

আরও খবর

কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম

ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা

বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন

ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস

রতন-সাদিকুরদের স্বপ্নভঙ্গের গল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ April, ২০২৫ |
‘আমেরিকান ড্রিম’ নামে একটি কথা প্রচলিত আছে যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থায়। গোটা দুনিয়ার নানা প্রান্ত থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ শ্রেণি-পেশার মানুষের সম্মিলনে গড়ে ওঠে এই ধারণা। নতুন নতুন স্বপ্ন নিয়ে একেকজন একেক প্রান্ত থেকে পাড়ি জমাতে চান সেই স্বপ্নরাজ্যে। তবে কখনও কখনও তা দুঃস্বপ্ন হয়ে ধরা দেয়। এলোমেলো হয় জীবন চলার গতিপথ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি কার্যকরের পর যেসব বাংলাদেশি নাগরিক ফেরত এসেছেন, তাদের সবার রয়েছে স্বপ্নভঙ্গের গল্প। এখন পর্যন্ত ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে পাঁচজনের সঙ্গে কথা বলেছে। মুন্সীগঞ্জের রতন মোড়ল জানান, দালালকে ৪০ লাখ টাকা দিয়ে ২০২৪ সালের মার্চের শেষ দিকে তাঁর যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু। প্রথমে

তাঁকে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাত। সেখানে মাস দেড়েক একটি হোটেলে রাখা হয়। সেই হোটেলে আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে তাঁর পরিচয় হয়। তাদের আলাদাভাবে ওই দেশে নেওয়া হয়েছিল। এরপর রতনকে নেওয়া হয়েছিল ব্রাজিল। নতুন জায়গায় গিয়ে সেখানকার হোটেলে আরও ৩০-৩৫ বাংলাদেশি নাগরিককে পান। এরপর সবাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। পথে ইকুয়েডর, বলিভিয়া, পেরু, পানামাসহ কয়েক দেশ ঘুরে মেক্সিকো গিয়ে পৌঁছান। পানামায় তিন দিন গহিন জঙ্গলে তাঁবুতে থাকতে দেওয়া হয়। সেখান থেকে মেক্সিকো হয়ে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ঢোকেন। রতন বলেন, আমেরিকায় ঢোকার পরই দেশটির সীমান্তে নিরাপত্তা বাহিনীর যারা দায়িত্ব পালন করেন তারা আমাকে আটক করে। সাধারণ অ্যাসাইলামের আবেদন করতে বলেন। সেই

আবেদনের পর টেক্সাসে একটি সেফ হাউসের মতো স্থানে নেওয়া হয়। আমেরিকায় যে সাত মাস ছিলাম তার মধ্যে চারটি আলাদা সেফ হাউসে নেওয়া হয়েছিল। খাওয়া, চিকিৎসা, খেলার ব্যবস্থা ছিল। নিজের টাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়। রতন আরও বলেন, অ্যাসাইলামের আবেদন মঞ্জুর না হওয়ায় ১১ মার্চ দেশে ফেরত আসতে হয়েছে। সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়। হাতকড়া পরানো বা কোনো খারাপ আচরণ করেনি। জমি বিক্রি করে মামুন নামে এক দালালের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়েছি। রতন বলেন, অবৈধভাবে যাতে কেউ দেশের বাইরে না যায়, এই পরামর্শ আমাদের। বড় স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছিলাম। সেটা ধূলিসাৎ। আবার যদি কোনো দেশে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয় তাহলে

বৈধভাবে চেষ্টা করব। ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নের পর সিলেটের গোলাপগঞ্জের সাদিকুর রহমান দেশে ফেরত এসেছেন। তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার জানান, গত জুলাইয়ে ব্রাজিল থেকে কয়েকটি দেশ হয়ে যুক্তরাষ্ট্রে যান সাদিকুর। এর বিনিময়ে দালালকে ১৮ লাখ টাকা দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ব্রাজিলে চার বছর ছিলেন। সাধারণ অ্যাসাইলাম আবেদন বাতিলের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সুমাইয়া বলেন, দেশে ফেরার পর ক্যান্সার আক্রান্ত মাকে সেবা করছেন সাদিকুর। নোয়াখালীর সোনাইমুড়ির ২০ বছরের তরুণ ইব্রাহিম খলিলের গল্পটি ভিন্ন। এইচএসসি পরীক্ষার পর তিনি পরিবারের কাছে যুক্তরাষ্ট্র যাওয়ার বায়না ধরেন। এরপর প্রথমে ৭ লাখ টাকা এক দালালকে দেন। তবে যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা বলে ওই দালাল

ভারতে নিয়ে যান ইব্রাহিমকে। তাঁর বোন শারমিন বেগম জানান, প্রথম দালাল প্রতারণার পর দ্বিতীয় আরেক দালালকে ধরা হয়। জমি বিক্রি ও ঋণ করে একসঙ্গে তাঁকে ৪৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এরপর সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে ব্রাজিল পৌঁছান। সেখান থেকে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে যান ইব্রাহিম। পথে একটি দেশে যাওয়ার পর দেড়-দুই লাখ টাকা দালালকে দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রে পৌঁছার পর আট মাসের মতো সেফ হোমে ছিলেন। সব মিলিয়ে ৭২ লাখ টাকা খরচ হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি