যে কারণে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ইলন মাস্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫
     ৬:০৯ অপরাহ্ণ

যে কারণে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ইলন মাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫ | ৬:০৯ 112 ভিউ
বাক স্বাধীনতার প্রসারে অবদান রাখায় চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য ধনকুবের ইলন মাস্ককে মনোনীত করেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহীকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদন গৃহীত হয়েছে, বলেছেন ব্র্যাঙ্কো গ্রিমস নামের এই স্লোভেনীয় রাজনীতিক। বাক স্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে, বলেছেন তিনি। এনডিটিভি জানিয়েছে, মাস্কের জন্য করা আবেদন গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি যে ফিরতি ইমেইল পাঠিয়েছে গ্রিমস তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ারও করেছেন। ওই ইমেইলে বলা হয়েছে, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে। এ কাজে যারা

তার সঙ্গে যুক্ত ছিলেন তাদের ও সহ-প্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন গ্রিমস। গত ডিসেম্বরেও ইউরোপীয় পার্লামেন্টের এ সদস্য বলেছিলেন, বাকস্বাধীনতার পক্ষে দাঁড়ানোর জন্য মাস্ক নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন। তাতেও অবশ্য শিঁকে ছেড়েনি বিশ্বের শীর্ষ এ ধনীর, শেষবার এই শান্তি পুরস্কার গেছে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভুক্তভোগীদের একটি সংগঠনের ঘরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন