যুদ্ধ বন্ধের বিষয়টি নিশ্চিত করে যা বলল ইরানের সুপ্রিম কাউন্সিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

যুদ্ধ বন্ধের বিষয়টি নিশ্চিত করে যা বলল ইরানের সুপ্রিম কাউন্সিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা যুদ্ধবিরতিতে একমত হতে বাধ্য হয়েছে। তবে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছেন। আজ মঙ্গলবার সকালে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত খবর অস্বীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। যেখানে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির পর ইরান আবারও ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় মঙ্গলবার একটি বিবৃতিতে বলেছে, ইরানি সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক হামলা ইসরায়েলকে অনুতপ্ত হতে, পরাজয় স্বীকার করতে এবং ইরানের বিরুদ্ধে একতরফা আক্রমণ বন্ধের অনুমোদন দিতে বাধ্য করেছে। কাউন্সিল ইরানের জনগণকে আশ্বস্ত করেছে, দেশের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে মোটেও

বিশ্বাস করে না এবং যেকোনো শত্রুতাপূর্ণ আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ১৩ জুন ইসরায়েল বিনা উস্কানিতেই ইরানের হঠাৎ হামলা শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালায়। যার ফলে শত শত ইরানি নিহত হন। যার মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকও রয়েছেন। ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামি বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি'র অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২১টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যার ফলে ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সূত্র: তাসনিম নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা