ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত
সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে
তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা
কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা
যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ২২ মিলিয়ন মানুষ
প্রাণঘাতী ঝড় পূর্ব উপকূলে রাতারাতি তীব্রভাবে আঘাত হেনেছে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে অতিরিক্ত বাতাস এবং টর্নেডো আঘাত হানার ফলে কমপক্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। একটি ভয়াবহ এবং সম্ভবত ঐতিহাসিক বন্যার হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের আর্কানসাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২২ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (২ এপ্রিল) রাত থেকে শুরু হয়ে রোববার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে এই বন্যা দেখা দিতে পারে। একই এলাকায় একাধিক দফায় প্রবল বর্ষণের ফলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, কিছু অঞ্চলে ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
বন্যার মূল কেন্দ্র এই
দুর্যোগের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে লিটল রক, আর্কানসাস-মিসৌরি সীমান্ত, লুইসভিল, কেনটাকি, ইভান্সভিল, ইন্ডিয়ানাতে। বিপদজনক এই বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণকে আগেভাগেই প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে। যেমন- প্লাবিত সড়ক এড়িয়ে চলা, জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নতার জন্য প্রস্তুতি নেওয়া, প্রয়োজনীয় খাদ্য, পানি ও জরুরি সামগ্রী মজুত রাখা।