যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, শহরজুড়ে আতঙ্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ June, ২০২৫

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, শহরজুড়ে আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ June, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় দিনের মতো অভিবাসীদের বিরুদ্ধে ক্রাকডাউন অব্যাহত রয়েছে। এ অভিযানের বিরুদ্ধে একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা। এ সময় তাদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার (০৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্যারামাউন্ট শহরের একটি শিল্প পার্কের সামনে রায়ট গিয়ার ও গ্যাস মাস্ক পরিহিত বর্ডার প্যাট্রোল কর্মীরা দাঁড়িয়েছিলেন। এ সময় পাশে থাকা লোকজন তাদের উপহাস করছিল। একজন নারী মেগাফোনে ঘোষণা দিয়ে বলেন, আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) প্যারামাউন্ট থেকে বের হয়ে যাও। আমরা তোমাদের আসল রূপ দেখেছি। তোমরা এখানে স্বাগত নও। একটি হাতে লেখা সাইনবোর্ডে

লেখা ছিল, কোনো মানুষই অবৈধ নয়। শুক্রবার আইসিইর অভিযানে অন্তত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চালানো হয় একাধিক স্থানে, যার মধ্যে একটি পোশাকের গুদামও ছিল। মানবাধিকার কর্মীরা একে ‘নিপীড়নমূলক ও জঘন্য আধাসামরিক অভিযান’ হিসেবে অভিহিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে লস অ্যাঞ্জেলস শহরের এডওয়ার্ড আর রয়্যাল ফেডারেল বিল্ডিং ঘিরে বিক্ষোভ শুরু হয়, যেখানে আটক অভিবাসীদের প্রক্রিয়াকরণ চলছিল। বিক্ষোভকারীরা ভবনের প্রবেশ ও প্রস্থান পথ অবরোধ করে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এই অভিযানের নিন্দা জানিয়ে অভিবাসন কর্তৃপক্ষকে ‘মুখোশধারী গুন্ডা’ হিসেবে উল্লেখ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের নির্বাচিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাই যেন তারা অভিবাসী ও অ-অভিবাসী সব অ্যাঞ্জেলেনোদের প্রতি তাদের

প্রতিশ্রুতি বজায় রাখেন এবং এই দমনমূলক ও জঘন্য প্যারামিলিটারি অপারেশন বন্ধ করতে এবং আমাদের শহরকে নিরাপদ ও অখণ্ড রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেন। হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা এবং ট্রাম্পের মূল অভিবাসনবিরোধী প্রবক্তা স্টিফেন মিলার শনিবার এক্স-এ লিখেছেন, আইসিই অভিযানের বিরুদ্ধে বিক্ষোভগুলো যুক্তরাষ্ট্রের আইন ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘বিদ্রোহ’। অন্য একটি পোস্টে মিলার বলেন, লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল নাগরিকদের উপর আক্রমণকারীদের পক্ষ নিয়েছেন। তিনি বলেন, তার অফিসাররা কোনোভাবেই আইসিইকে সাহায্য করবে না। আলজাজিরা জানিয়েছে, এই অভিবাসন নিয়ন্ত্রণ অভিযান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে অবৈধভাবে বসবাসকারী রেকর্ড সংখ্যক মানুষকে নির্বাসনের প্রতিশ্রুতির অংশ। হোয়াইট হাউস আইসিইর জন্য প্রতিদিন কমপক্ষে ৩,০০০ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণ করেছে। লস

অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস শুক্রবার এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই কৌশলগুলো আমাদের সম্প্রদায়ে আতঙ্ক ছড়ায় এবং আমাদের শহরের নিরাপত্তার মৌলিক নীতিগুলোকে ব্যাহত করে। আমরা এর বিরুদ্ধে দাঁড়াব। আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক টড লিয়ন্স বাসের বিবৃতির সমালোচনা করে বলেন, মেয়র আইন প্রয়োগের উপর বিশৃঙ্খলা ও আইনহীনতার পক্ষ নিয়েছেন। তিনি বলেন, ভুল করবেন না, আইসিই আমাদের দেশের অভিবাসন আইন প্রয়োগ করবে এবং অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই বেনিন কারা? শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি