ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী
শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ
নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২
যুক্তরাষ্ট্রে ট্রেনে হামলা: ৪ যাত্রী নিহত
যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।
সোমবার (স্থানীয় ) সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিল।
ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন জানান, ভুক্তভোগীরা গৃহহীন হতে পারেন, তবে তাদের সঠিক সামাজিক অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে। পুলিশ এই হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ হিসেবে বিবেচনা করছে।
সিএনএন জানায়, গুলির এই ঘটনার নজরদারি ফুটেজ পর্যালোচনা
করতে তদন্তকারীরা শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সাথে কাজ করছে। পুলিশ জানিয়েছে, সিটিএ-এর উন্নত নজরদারি ক্যামেরার সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং গুলিবর্ষণের প্রায় দেড় ঘণ্টা পরে তাকে আটক করা হয়। ক্রিস চিন বলেন, ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ, এবং সিটিএ যৌথভাবে কাজ করে সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছে।
করতে তদন্তকারীরা শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সাথে কাজ করছে। পুলিশ জানিয়েছে, সিটিএ-এর উন্নত নজরদারি ক্যামেরার সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং গুলিবর্ষণের প্রায় দেড় ঘণ্টা পরে তাকে আটক করা হয়। ক্রিস চিন বলেন, ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ, এবং সিটিএ যৌথভাবে কাজ করে সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছে।



