যুক্তরাষ্ট্রে ট্রেনে হামলা: ৪ যাত্রী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে ট্রেনে হামলা: ৪ যাত্রী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। সোমবার (স্থানীয় ) সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিল। ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন জানান, ভুক্তভোগীরা গৃহহীন হতে পারেন, তবে তাদের সঠিক সামাজিক অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে। পুলিশ এই হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ হিসেবে বিবেচনা করছে। সিএনএন জানায়, গুলির এই ঘটনার নজরদারি ফুটেজ পর্যালোচনা

করতে তদন্তকারীরা শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সাথে কাজ করছে। পুলিশ জানিয়েছে, সিটিএ-এর উন্নত নজরদারি ক্যামেরার সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং গুলিবর্ষণের প্রায় দেড় ঘণ্টা পরে তাকে আটক করা হয়। ক্রিস চিন বলেন, ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ, এবং সিটিএ যৌথভাবে কাজ করে সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু বাংলাদেশ নয়, সমগ্র পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠাতেও ঐতিহাসিক ভূমিকা ছিল আওয়ামী লীগের ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন আটক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ইমামকে আটক করে পুলিশে দিল জনতা সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ খাবার কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিশু কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড় চরভদ্রাসনে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ৭১ বছরের বৃদ্ধাকে মাঠে নিয়ে ধর্ষণ ৫ বছর বয়সী এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে শালীনতাহানীর চেষ্টা কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু ৫ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় ঈদের লম্বা ছুটিতে মহাখালী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের ঢল কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা