মূল্যস্ফীতি না কমিলে দুই কূলই যাইবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ September, ২০২৬

মূল্যস্ফীতি না কমিলে দুই কূলই যাইবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৬ |
সরকারি চাকুরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্তকে আমরা সতর্কতার সহিত স্বাগত জানাই। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত নূতন বেতন কাঠামোর প্রজ্ঞাপনও চলতি সপ্তাহে প্রকাশ হইবে বলিয়া জানা গিয়াছে। মন্ত্রিপরিষদ সচিবের তথ্যমতে, বেতন কাঠামোর সর্বোচ্চ ধাপ প্রথম গ্রেডে নির্ধারিত বেতন ৭৮ সহস্র হইতে এক লক্ষ ৫৬ সহস্র টাকায় উন্নীত করা হইয়াছে। অন্যদিকে বেতন কাঠামোর সর্বনিম্ন ধাপ ২০তম গ্রেডে বর্তমান মূল বেতন আট সহস্র ২৫০ হইতে ২০ সহস্র টাকায় উন্নীত হইতেছে। দৃশ্যত, শতাংশের ভিত্তিতে বৃদ্ধির ক্ষেত্রে নিম্ন ধাপের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হইয়াছে, যাহা ইতিবাচক। উপরন্তু অবসরপ্রাপ্ত নিম্ন ধাপের কর্মচারীদের জন্যও সরকার অনুরূপ চিন্তা করিয়াছে। ইহার ফলে মাসে

৯ সহস্র টাকা বা উহার কম নিট পেনশনপ্রাপ্ত ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বৃদ্ধি পাইবে। অন্যদিকে ৪০ সহস্রের অধিক নিট পেনশনপ্রাপ্তদের পেনশন ৫৫ শতাংশ বাড়িবে। নূতন বেতন কাঠামোয় প্রথমবারের ন্যায় সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে তিন সহস্র টাকা ভাতা চালুর সিদ্ধান্তও সাধুবাদযোগ্য। তদুপরি, মোবাইল ভাতা এতদিন পঞ্চম গ্রেড পর্যন্ত চাকুরিজীবীরা পাইলেও এখন সকল গ্রেডের সরকারি কর্মচারীই পাইবেন। সরকারি চাকুরিজীবীদের অষ্টম বেতন কাঠামো ঘোষিত হইয়াছিল ২০১৫ সালে। সেই হিসাবে দীর্ঘ ১১ বৎসর পর নবম বেতন কাঠামো ঘোষিত হইতে যাইতেছে। দীর্ঘ সময়ব্যাপী উচ্চ মূল্যস্ফীতির দাপটে পূর্বের বেতনে জীবনযাত্রা সচল রাখা সরকারি চাকুরিজীবীদের পক্ষে কঠিন হইয়া পড়িয়াছিল। সংগত কারণেই তাহাদের দিক হইতে

নূতন বেতন কাঠামোর জন্য উত্তরোত্তর দাবিও উঠিতেছিল। সেই দাবির প্রতি ইতিবাচক সাড়াই স্বাভাবিক। প্রশ্ন হইতেছে বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়া এবং জনজীবনে উহার সার্বিক প্রভাব লইয়া। সরকারি সিদ্ধান্তমতে, নূতন বেতন কাঠামোর সমুদয় সুবিধা পাইতে প্রায় ২৪ লক্ষ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারীর আরও অন্তত দুই বৎসর অপেক্ষা করিতে হইবে। কিন্তু তাহাতে কি উক্ত মানুষদের পক্ষে জরুরি ভিত্তিতে আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা সম্ভবপর হইবে? ধাপে ধাপে বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে সরকার মূল্যস্ফীতির সম্ভাব্য চাপ সামাল দিবার কৌশল বলিয়া দাবি করিয়াছে। ইহাতে যুক্তি একেবারে নাই, তাহা বলা যায় না। কিন্তু চলমান মূল্যস্ফীতি যে শুধু বাজারে অতিরিক্ত মুদ্রা সরবরাহের কারণে ঘটিয়াছে,

তাহা অধিকাংশ অর্থনীতিবিদ ও বিশ্লেষকই মনে করেন না। এইখানে দেশি-বিদেশি আরও বহু কারণ ভূমিকা রাখিতেছে। যে জন্য দুই বৎসরাধিক কাল যাবৎ সকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করিবার ফলস্বরূপ দেশের ব্যবসা-বাণিজ্যকে খেসারত দিতে হইলেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়া আসিতেছে না। সারকথা হইল, তিন ধাপে বাস্তবায়ন করিবার কারণে যদি শেষাবধি মূল্যস্ফীতি বাড়ে, আবার সরকারি চাকুরিজীবীরাও উক্ত বেতন কাঠামোর সুফল না পান, তাহা হইলে সকলই গরল ভেল! কারণ মূল্যস্ফীতি আরও বাড়িলে, এমনকি বিদ্যমান হারে স্থির থাকিলেও সরকারি চাকুরিজীবীদের বাহিরে যেই কোটি কোটি সাধারণ মানুষ রহিয়াছেন তাহাদের জীবন অধিকতর দুর্বিষহ হইবে। এই সকল বিষয় বিবেচনায় লইয়া সরকার বরং আলোচ্য বেতন-ভাতা উহার ভোক্তাদের হস্তে হস্তান্তরের ক্ষেত্রে সময়সীমা হ্রাস

করিতে পারে। তৎসহিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্যান্য কারণ দূরীকরণে কার্যকর উদ্যোগ লইতে পারে। তাহা হইলে সকল কূলই রক্ষা হইবে বলিয়া আমাদের বিশ্বাস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু