ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর
সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয়
৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক
পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড!
মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন
রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ?
মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও
মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এ ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ২০ দশমিক ৪৮৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩ দশমিক ৯৫৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের প্রায় ৫৭ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে।
এদিকে এ কম্পনে মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের কয়েকটি জেলা কেঁপে উঠে। প্রাথমিক তথ্যে, চট্টগ্রাম ও কক্সবাজারে কম্পন অনুভূতের খবর পাওয়া গেছে।
তবে দুই দেশেই প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।



