‘মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া সমর্থন করি না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

‘মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া সমর্থন করি না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
রোমান্টিক নায়িকার খোলসে কখনোই নিজেকে বন্দি রাখতে চাননি কৃতি শ্যানন। যখনই সুযোগ পেয়েছেন ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই অভিনেত্রীর কথায়, এমন অনেক চরিত্র আছে, যা পর্দায় তুলে ধরার জন্য মরিয়া হয়ে আছি। অপেক্ষায় আছি, পর্দায় সুপার হিরো হয়ে উঠার। ম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এই ইচ্ছা প্রকাশের পাশাপাশি কৃতি এও বলেছেন, ‘‘বলিউডে ‘কৃষ’ ছাড়া মনে রাখার মতো সুপার হিরো সিনেমা আর তৈরি হয়নি বললেই চলে। এ রকম আরও কিছু সিনেমা নির্মিত হলে বিষয়টা মন্দ হয় না। সে ক্ষেত্রে আমার জন্য হয়তো সুযোগ তৈরি হবে সুপার উইম্যান হয়ে হঠার।’’ সুপার হিরো সিনেমার প্রতি নিজের দুর্বলতার কথা এভাবেই অকপটে স্বীকার করেছেন কৃতি।

কিন্তু কবে স্বপ্নের সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন, তা শুধু সময়ই বলে দেবে। আপাতত অভিনয়ে নিজেকে ভাঙতে ব্যতিক্রমী বেশ কিছু চরিত্র বেছে নিয়েছেন এই অভিনেত্রী। এখন তিনি আলোচনায় আছেন তার ‘দো পাত্তি’ সিনেমা নিয়ে। এদিকে কাজের বাইরেও ব্যক্তি কৃতির ব্যক্তিজীবন নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিউডে। শোনা যাচ্ছে, কবির বাহিয়া নামে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এই অভিনেত্রীর। এই গুঞ্জনে রীতিমতো বিরক্তি প্রকাশ করে সংবাদমাধ্যমে কৃতি বলেছেন, ‘যখন কারও সম্পর্ক নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়, তখন সেই মানুষটির মনের অবস্থা কেমন হয় তা রটনাকারীরা কখনো জানার চেষ্টা করেন না। যদি জানার চেষ্টা করতেন, তাহলে নিত্যদিন এত মিথ্যা গুজব-গুঞ্জন কানে আসত না।’ তারকা

জুটি নিয়ে মন্তব্য, জল্পনা-কল্পনার কথা দর্শক অনুরাগীরা বলতেই পারেন। কিন্তু একান্ত ব্যক্তিগত বিষয়ে অহেতুক মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া সমর্থন করি না। কবির বাহিয়ার সঙ্গে আমার সত্যিকারের সম্পর্ক কী, কীভাবে পরিচয়, কোথায় সাক্ষাৎ তা ঠিকভাবে না জেনেই প্রেম ও বিয়ের খবর রটিয়ে দেওয়া মেনে নিতে পারছি না। আশা করছি, এ প্রসঙ্গে কেউ কোনো প্রশ্ন করে আমাকে আর বিরক্ত করবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’ শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে? উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন গুদামে সার আছে, তবুও কৃষক পাচ্ছেন না বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা ‘দশকের শেষ নাগাদ মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই’ ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে