মালয়েশিয়াকে ‘সন্ত্রাসবাদ তদন্তে’ সহায়তার আশ্বাস ঢাকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

মালয়েশিয়াকে ‘সন্ত্রাসবাদ তদন্তে’ সহায়তার আশ্বাস ঢাকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
মালয়েশিয়াকে সন্ত্রাসবাদ তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকা। সরকার বলেছে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্তে দেশটির সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ এবং এক্ষেত্রে মালয়েশিয়ার কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত আছে।’ ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিদের দলটি সিরিয়া ও বাংলাদেশে ‘ইসলামিক স্টেটের (আইএস) সেলগুলোকে’ অর্থ পাঠাত বলে তথ্য দিয়েছেন দেশটির পুলিশ প্রধান। সে দেশের পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে

ওই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়; তারা মূলত কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। ওই ঘটনায় মালয়েশিয়া থেকে শুক্রবার ফেরত পাঠানো তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত। গ্রেপ্তারদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইজিপি শুক্রবার যেসব তথ্য দিয়েছেন, শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতেও তেমন তথ্যই তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘মালয়েশীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে ঘোষণা দিয়েছে, উগ্র জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তারা ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন বিষয়টি নিয়ে তাৎক্ষিণকভাবে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আনুষ্ঠানিকভাবে ওই ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য চেয়েছে ‘ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘গ্রেপ্তার বা আটককৃতদের মধ্যে

পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিরা পরবর্তী তদন্ত কিংবা ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আছেন।’ বলা হয়, ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যে আছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন। যেকোনো প্রবাসী বাংলাদেশির সহযোগিতার প্রয়োজন হলে তা দেবে বাংলাদেশ হাই কমিশন।’ মালয়েশিয়ার পুলিশপ্রধান ইসমাইল জানান, গ্রেপ্তারদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১৬ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু