জেলেনস্কিকে রক্ষাকবচ দিতে তৈরি ট্রাম্প! ফোনে দুই নেতার কথাবার্তার পরেই রুশ ঘাঁটিতে ইউক্রেনের মুহুর্মুহু বোমা হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

জেলেনস্কিকে রক্ষাকবচ দিতে তৈরি ট্রাম্প! ফোনে দুই নেতার কথাবার্তার পরেই রুশ ঘাঁটিতে ইউক্রেনের মুহুর্মুহু বোমা হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষত আকাশে হামলা প্রতিহত করার প্রযুক্তি নিয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে। এক দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। কিন্তু যুদ্ধ থামানোর বিষয়ে ইতিবাচক কোনও সমাধান সেখান থেকে উঠে আসেনি। তার পরেই জ়েলেনস্কির সঙ্গেও ট্রাম্প কথা বললেন। তাৎপর্যপূর্ণভাবে, শুক্রবার (আমেরিকার সময়) এই আলোচনার পরেই শনিবার রাশিয়ায় নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। বোমা ফেলা হয়েছে রুশ বিমানঘাঁটি লক্ষ্য করে। ইউক্রেনের সেনা বিবৃতি দিয়ে এই হামলার কথা জানিয়েছে। ইউক্রেন সেনার বিশেষ বাহিনী জানিয়েছে, রাশিয়ার ভরোনেজের প্রদেশে বোরিসোগ্লেব্‌স্ক সামরিক বিমানঘাঁটিতে শনিবার হামলা চালানো হয়েছে।

ওই ঘাঁটির গ্লাইড বম্বের গুদামে এবং একটি প্রশিক্ষণরত বিমানে বোমা পড়েছে। এ ছাড়াও আরও কয়েকটি বিমানে বোমা পড়েছে বলে দাবি ইউক্রেন সেনার। তবে সে সবের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। বলা হয়েছে, রাশিয়ার এই বিমানঘাঁটিতেই রয়েছে এসইউ-৩৪, এসইউ-৩৫এস এবং এসইউ-৩০এসএম বিমান। যা ইউক্রেনে হামলা চালাতে ব্যবহার করা হয়। ইউক্রেনের হামলার পর ভরোনেজের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান, ইউক্রেন থেকে ছোড়া ২৫টি ড্রোন রুশ বাহিনী ধ্বংস করেছে। হামলার কারণে কিছু এলাকায় সাময়িক ভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছিল। তবে বিমানঘাঁটি সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার