ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে ছড়িয়ে পড়া একটি বিশাল দাবানলে এখন পর্যন্ত ৭০ হাজার ৮০০ একর এলাকাজুড়ে পুড়ে গেছে। ‘মাদ্রে ফায়ার’ নামে পরিচিত এই দাবানলটি বুধবার শুরু হয় এবং এটি এ বছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে। ক্যাল ফায়ার জানিয়েছে, দাবানল নেভাতে ৬০০-এর বেশি কর্মী ও ৪০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, এবং আগুনে অনেক বাড়িঘর হুমকির মুখে। এটি এমন সময় ঘটছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু বিপর্যয় মোকাবিলায় কাজ করা ফেডারেল সংস্থাগুলোতে বাজেট ও জনবল কমানোর ঘোষণা দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শুক্রবার জানিয়েছেন, শুধু গত ২৪ ঘণ্টায় ১৫ স্থানে নতুন করে আগুন লাগার

ঘটনা ঘটেছে। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ট্রাম্পকে এখনই জেগে উঠতে হবে এবং এসব গ্রামীণ অঞ্চলে ফেডারেল দমকল ও ভূমি ব্যবস্থাপনা টিমগুলোর জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। তিনি আরও বলেন, ট্রাম্পের অযোগ্যতা এখন জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গভর্নরের প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, মাদ্রে ফায়ার এখনো জনবসতি থেকে দূরে একটি বিচ্ছিন্ন অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ৩০ জন নিহত হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়া একাধিক বড় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সামনের গ্রীষ্মে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞ ড্যানিয়েল সোয়েইন বলেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এ বছর অস্বাভাবিক শুষ্ক শীত ও বসন্ত দেখা গেছে,

ফলে আগাছা ও গাছপালা এরই মধ্যে শুকিয়ে গেছে, যা আগুনের ঝুঁকি আরও বাড়াচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের