ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ
শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
মানিকগঞ্জে ফোনে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা
রাতে মোবাইল ফোনে ডেকে নেওয়ার পর সকালে ফসলের খেতে পাওয়া গেল যুবলীগ নেতার লাশ। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বালা ইউনিয়নের সরফদিনগর গ্রামে। আমজাদ হোসেন (৩৮) নামের ওই যুবলীগ নেতার লাশ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। আমজাদ হোসেন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি বালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার তার বাবাসহ পরিবারের লোকজন স্থানীয় একটি মেলায় যান। এরপর মেলা থেকে অজ্ঞাত পরিচয়ের কোনো ব্যক্তি ফোনে ডেকে নিয়ে যায়।
পারিবারিক ভাবে দাবি করা হয়েছে, স্থানীয় একজনের সঙ্গে শত্রুতা নিয়ে বেশ
কিছু দিন আগে ভাদিয়া খোলা গ্রামে সমাজিকভাবে সালিশ হয়েছে। এছাড়া কয়েক বছর আগে এলাকায় এক পরিবারের সঙ্গে মামলাও ছিল।
কিছু দিন আগে ভাদিয়া খোলা গ্রামে সমাজিকভাবে সালিশ হয়েছে। এছাড়া কয়েক বছর আগে এলাকায় এক পরিবারের সঙ্গে মামলাও ছিল।





