ভারত পালাতে বড়লেখা-জুড়ী সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ভারত পালাতে বড়লেখা-জুড়ী সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যেতে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্তে আত্মগোপন করেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। এমন কি তিনি সীমান্তে আটক হয়েছেন বলেও গুজব ছড়িয়েছে। তবে সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি, পুলিশ কিংবা দায়িত্বশীল কোনো সূত্র তা নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, শনিবার শ্রীমঙ্গলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে যৌথবাহিনী আটক করার পর অনেকের মুখে শোনা যায় শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যাওয়ার অপেক্ষায় মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপন করেছেন। কেউ কেউ বলছেন, তিনি বেশ কয়েকদিন

ধরে ছদ্মবেশে শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করেন। সীমান্ত অতিক্রম করতে না পেরে জুড়ী উপজেলার লাঠিটিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হননি। এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল, কুমারশাইল, পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন। তবে এ ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, অসমর্থিত সূত্র থেকে তিনিও এ ধরনের খবর পাচ্ছেন। বিভিন্ন ব্যক্তি ও সংস্থা তার কাছেও জানতে চাচ্ছে। তিনি তার অবস্থান থেকে খোঁজ খবর নিচ্ছেন। তবে তিনি মনে করেন সীমান্ত এলাকায় বিজিবির চিরুনি অভিযান চালানো উচিত।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, এ ধরনের একটি খবর বিজিবির কাছেও রয়েছে। তবে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। বিষয়টি জানার পরই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এছাড়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক স্থানীয়দের হাতে আটক হয়েছেন মর্মে সোমবার দুপুর থেকে লোক মুখে খবর ছড়িয়ে পড়ে। ফেসবুকেও এরকম খবর প্রচার হয়। এ খবরে দুপুর থেকে ফুলতলা সীমান্তে পুলিশ তল্লাশি চালিয়ে খবরের কোনো সত্যতা পায়নি। জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান সোমবার সন্ধ্যায় বলেন, সীমান্তে কাউকে আটক করা হয়নি। তবে, নজরদারি বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বাণী শোকাবহ আগস্টে আওয়ামী লীগের কর্মসূচি দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!